Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Twitter

সরল কুকুর! টুইটারে ফের ফিরে এল নীল রঙা পাখি

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১০:১৯

options
link
সরল কুকুর! টুইটারে ফের ফিরে এল নীল রঙা পাখি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে পেরিয়েছে মাত্র কয়েকটাদিন। সরে গেল কুকুর! টুইটারে ফের ফিরে এল পুরনো সেই নীল রঙা পাখি। কিন্তু কেন ফের এই লোগো পরিবর্তন? কারও মতে স্রেফ এপ্রিল ফুল করতেই বদলানো হয়েছিল লোগো। কেউ আবার এর নেপথ্যে ডগিকয়েনের সঙ্গে আইনি ঝঞ্চাট রয়েছে বলেই দাবি করেছেন। তবে এলন মাস্কের মাথায় ঠিক কী ঘুরছে, তা সকলেরই অজানা।

ঘটনার সূত্রপাত গত সোমবার। সকালে টুইটার খুলে ইউজাররা দেখতে পান, হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো। কিন্তু কেন পাখি সরিয়ে কুকুর আনা হয়েছিল, তা সেই সময় স্পষ্ট করা হয়নি টুইটারের তরফে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চ্যাটবটের প্রেমে পড়ে বিয়েই করে ফেললেন ব্যক্তি! হল ভারচুয়াল আংটি বদলও]

সেই ঘটনার কয়েকদিন পেরতে না পেরতেই ফের টুইটারে ফিরে এল নীল রঙা পাখি। শুক্রবার সকালে টুইটার খুলতেই দেখা যায় ফিরে এসেছে ১৭ বছরের পুরনো লোগো। কিন্তু কেন পুরনো লোগো বদলের সিদ্ধান্ত, কেন আবার তা ফিরিয়ে আনা হল, গোটাটাই এখনও ধোঁয়াশা।

[আরও পড়ুন: উড়ে গেল পাখি! ১৭ বছর পর টুইটারের লোগো পালটে দিলেন মাস্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.