Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Sudipta Chakraborty

উপহার নিয়ে বাড়ির সামনে হাজির এ কোন অতিথি! আনন্দে আত্মহারা সুদীপ্তা চক্রবর্তী

ফেসবুকে ছবি শেয়ার করে অতিথির নাম জানিয়েছেন সুদীপ্তা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৩, ১৫:০৯

options
link
উপহার নিয়ে বাড়ির সামনে হাজির এ কোন অতিথি! আনন্দে আত্মহারা সুদীপ্তা চক্রবর্তী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক হাউসফুল শো ‘বিনোদিনী অপেরা’র (Binodini Opera)। অভিনয়ের জন্য প্রশংসিত সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তবে এবার এমন এক ঘটনা ঘটল যাতে আনন্দে আত্মহারা অভিনেত্রী। সুদীপ্তার বাড়ির সামনে এসে উপহার দিয়ে গিয়েছেন এক বিখ্যাত মানুষ।

Binodini-Opera

Advertisement

শাড়ি উপহার পেয়েছেন সুদীপ্তা। আর তার ছবি শেয়ার করে জানিয়েছেন বিখ্যাত মানুষটির নাম। তিনি মুনমুন সেন (Moon Moon Sen)। হ্যাঁ, ‘বিনোদিনী অপেরা’ দেখার পর তিনিই সুদীপ্তার বাড়ি গিয়ে দিয়ে এসেছেন শাড়িগুলি। সুদীপ্তা জানান, গত সপ্তাহে মুনমুন সেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ‘বিনোদিনী অপেরা’ দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির কথা ছেড়ে দিলাম, ছবির সহ-অভিনেতারাও চুপ’, হেনস্তার ঘটনায় আক্ষেপ স্বস্তিকার]

টিকিট কেটে নাটকটি দেখেন মুনমুন সেন। পরে মাঝরাতে সুদীপ্তাকে ফোন ও মেসেজ করে জানান তাঁর কতটা ভাল লেগেছে ‘বিনোদিনী অপেরা’। দর্শকরা যেভাবে হাততালি দিয়ে নাটকের পর অভিবাদন জানিয়েছিলেন, তাও ভাল লেগেছে অভিনেত্রীর। পরে আবার তিনি সুদীপ্তাকে গরম জলে স্নান করে শুতে যাওয়ার আগে গার্গল করার পরামর্শ দিয়েছেন। সকালেও যেন সুদীপ্তা গার্গল করেন, তাও বলেছেন।

Actor Moonmoon Sen r

গত ৫ এপ্রিল সুদীপ্তাকে উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করে তাঁর ঠিকানা জানতে চান মুনমুন সেন। ঠিকানা দিয়ে সুদীপ্তা জানিয়েছিলেন তিনি নিজে মুনমুন সেনের কাছে গিয়ে উপহারটি নিয়ে আসবেন। তবে মুনমুন সেন নিজে সুদীপ্তার বাড়ি গিয়ে উপহারটি দিয়ে আসেন। ঘটনাচক্রে সেই সময় সুদীপ্তা বাড়ি ছিলেন না। যখন বিষয়টি জানতে পারেন, যেমন বিব্রত হয়েছেন, তেমনই খুশি হয়েছে। “মুনদি তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো স্পর্ধা আমার নেই। আমি এই মুহূর্তের জন্য গোটা ব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ”, লেখেন সুদীপ্তা।

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এবার ‘মুখোমুখি’-র নাট্যোৎসব, দেখা যাবে আটটি নতুন নাটক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.