Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

ঘোষিত হল ইস্ট-মোহন ডার্বির দিন, জেনে নিন কবে কোথায় খেলা

মহামেডানের সঙ্গে দুই প্রধানের খেলার দিনক্ষণও জানাল আইএফএ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:০২

options
link
ঘোষিত হল ইস্ট-মোহন ডার্বির দিন, জেনে নিন কবে কোথায় খেলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে চলতি কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। শনিবার রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সব ঠিক থাকলে পুজোর আগেই অনুষ্ঠিত হবে ইস্ট-মোহন ডার্বি। আগামী ২৪ সেপ্টেম্বর শিলিগুড়িতে মুখোমুখি হবে দুই যুযুধান প্রতিপক্ষ। খেলা শুরু হবে বিকেল ৪ টে ৩০ কিংবা ৫ টা থেকে।

[OMG! রিয়াল মাদ্রিদে সই করছেন মেসি?]

গত কয়েকবছর ধরেই দেখা গিয়েছে, কলকাতা লিগের ডার্বি যার, লিগও তাঁর। এবারও পরিস্থিতি অনেকটাই সেদিকেই এগোচ্ছে। গতবার মাঠ সমস্যায় কলকাতা লিগের ডার্বি দেখা থেকে বঞ্চিত ছিলেন দুই প্রধানের সদস্যরা। কিন্তু এবার ওই ধরনের পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আগে থেকেই বদ্ধপরিকর আইএফএ। শুধু ইস্ট-মোহন ডার্বি নয়, দুই প্রধানের সঙ্গে মহামেডানের খেলার দিনক্ষণও এদিন ঘোষণা করল আইএফএ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখে নিন সেই সূচী:
১০ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম মহামেডান (কল্যানী, দুপুর ২টো ৪৫)
১৬ সেপ্টেম্বর: ইস্টবেঙ্গল বনাম মহামেডান (কল্যানী, দুপুর ২টো ৪৫)
২৪ সেপ্টেম্বর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (শিলিগুড়ি, বিকেল ৪ টে ৩০ বা ৫ টা)

[ডিকার হ্যাটট্রিকে পিয়ারলেসকে পাঁচ গোলে হারাল মহামেডান]

এদিকে, ডার্বির দিনক্ষণ নিয়ে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা প্রথমে ১৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজনের কথা ভেবেছিলাম। কিন্তু শেষপর্যন্ত বিশ্বকর্মা পুজো এবং মহালয়ার কথা ভেবে ২৪ সেপ্টেম্বর দিনটিকে ধার্য করি। কয়েকদিনের মধ্যেই আমরা কল্যানী এবং শিলিগুড়িতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। আশা করি ওই দিনের আগেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল ডার্বি প্রসঙ্গে বলেন, ‘কোন মাঠে খেলছি, সেটা কখনই আমার কাছে কোনও ব্যাপার নয়। তবে আমরা ডার্বি নয়, আগামী ম্যাচের কথাই ভাবছি।’ উলটোদিকে মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এই প্রসঙ্গে বলেন, ‘গত ডার্বিতে শিলিগুড়িতেই আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছি। তবে কোচ এবং টেকনিক্যাল কমিটির সঙ্গে এই বিষয়ে কথা বলব। তাঁদের কোনও অসুবিধা না থাকলে আমরা রাজি।’

derby date

[ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.