সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত জঙ্গিগোষ্ঠী দায়েশের (ইসলামিক স্টেট) নিশানায় এবার জনপ্রিয় পর্নস্টার মিয়া খলিফা। লেবানিজ পর্নস্টারকে শিরশ্ছেদের হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। একটি ভিডিও বার্তায় তারা মিয়াকে ভয়াবহ মৃ্ত্যু দেবে বলে হুঁশিয়ারি দেয়। তার জবাবে সোশ্যাল মিডিয়ায় আইএসকে পালটা দিয়েছেন এই অ্যাডাল্ট ছবির অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আইএসের হুমকিকে তিনি পরোয়া করেন না। সেই হুমকির ভয়ে নিজের কাজে ও জীবনে ব্যাঘাত ঘটাতে চান না মিয়া। তবে এই প্রথম নয়, এর আগেও মৌলবাদীদের রোষের মুখে একাধিকবার পড়েছেন মিয়া। সোশ্যাল মিডিয়ায় ১০ লক্ষরও বেশি ফলোয়ার যাঁর, সেই মিয়া কাউকে ডরান না বলে পালটা জবাব দিয়েছেন।
[বাকিংহাম প্যালেসের সামনে পুলিশের উপর তরোয়াল নিয়ে হামলা, আহত ৩]
মিয়া আরও জানিয়েছেন, আগে কট্টরপন্থীদের হুমকিতে তিনি ভয় পেয়েছিলেন বটে কিন্তু এখন আর এসব পাত্তা দেন না তিনি। হট ফটোশুট, নগ্ন ছবির জন্য বরাবরই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিয়া। পর্নছবি তো রয়েইছে। বিশ্বের ১ নম্বর পর্নসাইট পর্নহাবের অন্যতম জনপ্রিয় এই তারকা বহুবার বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তাঁর আসল নাম কলিস্টা। ১৯৯৩ সালে লেবাননের রাজধানী বেইরুটে তিনি জন্মান। তবে তার যখন সাত বছর বয়স, তখনই মার্কিন মুলুকে পাকাপাকিভাবে বাস করতে চলে আসে তাঁর পরিবার। পর্নছবিতে কাজ শুরুর আগে ফ্লোরিডায় একটি রেস্তরাঁয় কাজ করতেন তিনি। তবে শোনা যায়, এখন আর তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন না।
[বেশ খানিকক্ষণ বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হল ফেসবুক পরিষেবা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন