Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Hooghly

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩

ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানা এলাকায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৩, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৩, ১৯:৫৯

options
link
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৩ zoom
ছবি: প্রতীকী

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মুখে মাদক জাতীয় পদার্থ ছিটিয়ে এক নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape)। ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) পোলবা থানা এলাকায়।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলে টিউশন যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন মেয়েটির খোঁজ শুরু করেন। প্রথমেই নাবালিকার মা-বাবা ফোনে গৃহ শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এদিন পড়াননি। এরপরই নাবালিকার পরিবার মৌখিকভাবে বিষয়টি পোলবা থানায় জানান। শনিবার সারারাত আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও নাবালিকার সন্ধান পাননি বাবা ও মা। রবিবার ভোরে বিধ্বস্ত অবস্থায় ওই নাবালিকা বাড়ি ফেরে। ফিরেই রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। জিজ্ঞাসাবাদ করে পরিবার জানতে পারে, এলাকারই এক পরিচিত যুবক ও তার পাঁচ বন্ধু নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতন চালিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যোগ দিতে পারেননি সেনায়, পরিবারের হাল ধরতে বাঁকুড়ার যুবক এখন ‘মিস্টার ফুচকাওয়ালা’]

জানা গিয়েছে, টিউশন বন্ধ জেনে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি হাটে যায় নাবালিকা। ফেরার পথে বন্ধুরা যে যার মত বাড়ি চলে গেলে ওই নাবালিকা একা বাড়ি ফিরছিল। নাবালিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একটি ছেলে বিজন রায় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নানা রকম ভাবে উত্যক্ত করছিল। এদিন ওই যুবক বিজন রায় ও তার বন্ধুরা দুটি স্কুটিতে করে এসে নাবালিকার পথ আটকায়। অভিযোগ, নাবালিকাকে ফের বিয়ের প্রস্তাব দেয় বিজন। কিন্তু নাবালিকা তা প্রত্যাখ্যান করায় বন্ধুরা তার দুই হাত চেপে ধরে মুখের মধ্যে গ্যাস জাতীয় পদার্থ দিয়ে অচৈতন্য করে দেয়।

ভোররাতে যখন ওই নাবালিকার জ্ঞান ফেরে তখন দেখে যে সে একটি আমবাগানের মধ্যে পড়ে রয়েছে, জামা কাপড় ছেঁড়া। পেটে অসহ্য যন্ত্রণা। এরকম পরিস্থিতিতে কোনওরকমে বাড়ি ফিরে যায় নাবালিকা। পুরো ঘটনার কথা বাবা মাকে জানানোর পর তাঁরা স্থানীয় বিজেপি নেতা সুবীর ঘোষ ও বিমল রায়ের কাছে সাহায্যের জন্য ছুটে যান। এরপর সুবীরবাবু রবিবার দুপুরে নির্যাতিতার বাবা-মাকে পোলবা থানায় নিয়ে যান। নাবালিকার মা অভিযুক্ত বিজন রায় ও তার পাঁচ বন্ধু বিরুদ্ধে গণধর্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পোলবা থানার পুলিশ তদন্ত নেমে তিন জনকে গণধর্ষণের এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। বিজেপি নেতা সুবীর বাবু জানান, এর সঙ্গে কোনও রাজনীতি জড়িয়ে নেই।

[আরও পড়ুন: কুন্তলের মিডলম্যান হিসেবে কাজ! এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষকের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.