Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

কামো-ক্রোমার যুগলবন্দিতে কাস্টমসের বিরুদ্ধে সহজ জয় বাগানের

এদিন বিশ্বমানের গোল করলেন বায়ো কামো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৫০

options
link
কামো-ক্রোমার যুগলবন্দিতে কাস্টমসের বিরুদ্ধে সহজ জয় বাগানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান। গত সাত বছর ধরে ঘরোয়া লিগের ঠিকানা ছিল লেসলি ক্লডিয়াস সরণী। এবার সেই ঠিকানাটিই বদলাতে মরিয়া সবুজ মেরুন কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়রা। রবিবাসরীয় দুপুরে নিজেদের মাঠে কলকাতা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল মোহনবাগান। বায়ো কামো-ক্রোমা জুটিতে ভর করেই সহজ জয় তুলে নিল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা।

[ডিকার হ্যাটট্রিকে পিয়ারলেসকে পাঁচ গোলে হারাল মহামেডান]

রবিবারের দুপুর। স্কুল-কলেজ, অফিস সব ছুটি। আর এই ছুটির বিকেলেই ময়দান যেন ফিরে গেল আশির দশকে। আট থেকে আশির ভিড় তখন মোহনবাগান ক্লাবের দিকে। কারণ অবশ্যই প্রিয় দলের খেলা। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে, খেলা দেখার জন্য পাঁচ থেকে দশগুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হলেন দর্শকরা। তাতেও কিন্তু উৎসাহে কোনও ভাটা পড়েনি। আর উজ্জীবিত বাগান সমর্থকদের সামনে দুর্দান্ত খেলা উপহার দিলেন বাগান ফুটবলাররা। তবে কাস্টমস গোলরক্ষক এবং সবুজ মেরুন ফুটবলারদের গোল নষ্টের কারণে ব্যবধান বাড়েনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ঘোষিত হল ইস্ট-মোহন ডার্বির দিন, জেনে নিন কবে কোথায় খেলা]

এদিন শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মোহনবাগান ফুটবলাররা। কিন্তু গোল পেতে পেতে কেটে যায় আধ ঘণ্টা। শেষ পর্যন্ত ৩২ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া কামোর বিশ্বমানের গোল কাস্টমস গোলরক্ষককে পরাস্ত করে গোলে ঢুকে যায়। এরপর ৩৯ মিনিটে গোল করে সমতা ফেরাতে পারত কাস্টমস। কিন্তু সৌভিকের শট বারে লেগে ফিরে আসে। ৪২ মিনিটে মোহনবাগানের ক্রোমার শটও পোস্টে লাগে। এর ফলে প্রথমার্ধের খেলার পর ১-০ গোলেই এগিয়ে ছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচের সেরা ক্রোমা কাস্টমস রক্ষণের ভুলে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন। এরপর গোটা ম্যাচে আর কোনও গোল না হলেও বেশ কয়েকটি সহজ সুযোগ পায় বাগান খেলোয়াড়রা। হেলায় সেটা নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত সবুজ মেরুন ব্রিগেড। উলটোদিকে কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেননি কাস্টমসের খেলোয়াড়রা। এই ম্যাচ জেতায় লিগ টেবিলে ইস্টবেঙ্গলের পরেই থাকল মোহনবাগান।

[OMG! রিয়াল মাদ্রিদে সই করছেন মেসি?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.