Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘ম্যাজিক গ্লাস’-এ চোখ রাখলেই ভাসছে নগ্ন ছবি, তাজ্জব পুলিশ

নিজস্ব সংবাদদাতা: দু’শো বছরের পুরনো ‘ম্যাজিক গ্লাস’, যার ১৪ ফুট দূরে দাঁড়ালে ব্যক্তির নগ্ন ছবি কাচের গায়ে ভেসে উঠছে। ১১ ফুট দূরে দাঁড়ালে কঙ্কাল, আর ৯ ফুট দূরে দাঁড়ালে কোনও প্রতিচ্ছবিই দেখা যাচ্ছে না। অদ্ভুত এই কাচের খণ্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের বন দফতর ও পুলিশ মহলে। কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল পুলিশ … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/bengal/wild-life-smuggler-held-in-n-bengal-fake-antique-glass-seized/pid/83679/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "‘ম্যাজিক গ্লাস’-এ চোখ রাখলেই ভাসছে নগ্ন ছবি, তাজ্জব পুলিশ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৫৬

options
link
‘ম্যাজিক গ্লাস’-এ চোখ রাখলেই ভাসছে নগ্ন ছবি, তাজ্জব পুলিশ zoom

নিজস্ব সংবাদদাতা: দু’শো বছরের পুরনো ‘ম্যাজিক গ্লাস’, যার ১৪ ফুট দূরে দাঁড়ালে ব্যক্তির নগ্ন ছবি কাচের গায়ে ভেসে উঠছে। ১১ ফুট দূরে দাঁড়ালে কঙ্কাল, আর ৯ ফুট দূরে দাঁড়ালে কোনও প্রতিচ্ছবিই দেখা যাচ্ছে না। অদ্ভুত এই কাচের খণ্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের বন দফতর ও পুলিশ মহলে। কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল পুলিশ ও বনকর্তাদের। তবে ভুল ভেঙেছে নকল প্রাচীন জিনিসের ব্যবসা চালানো এক পান্ডাকে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, কাচ খণ্ডটি ২০০ বছরের পুরনো নয়। আর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বোকা বানানোর রমরমা কারবার চলছিল। তারই পর্দাফাঁস করল বন দপ্তর ও পুলিশ।

[এবার শহরের ইঞ্জিনিয়ারিং কলেজে হানা ‘নীল তিমি’র, সিআইডির হস্তক্ষেপে শেষরক্ষা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাতির দাঁতের অংশ, একটি ওয়ান শটার পিস্তল ও একটি রিভলভার সহ শুক্রবার ভারত-ভুটান সীমান্তের জয়গাঁও শহরের বিবেকানন্দপল্লি এলাকা থেকে মজনু আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রায় ২০০ বছরের পুরনো একটি কাচের খণ্ডের হদিশ পায় পুলিশ। ধৃতের বাড়ি থেকে শনিবার রাতেই ৫ ফুট লম্বা ও দেড় ফুট চওড়া সেই কাচের খণ্ডটি উদ্ধার করে পুলিশ। ঘন বাদামি রঙের সেই কাচের গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম লেখা। সাল উল্লেখ করা হয়েছে ১৮১৮। আর সেই কাচ উদ্ধারের পর তার ‘কীর্তি’ দেখে চোখ কপালে উঠে যায় তদন্তকারী অফিসারদের। দেখা যায়, ১৪ ফুট দূরে দাঁড়ালে নগ্ন ছবি, ১১ ফুট দূরে দাঁড়ালে কঙ্কাল, আর ৯ ফুট দূরে দাঁড়ালে কিছুই দেখা যাচ্ছে না। শুরু হয় আরও জিজ্ঞাসাবাদ। তাতেই রহস্যের জট খোলে। জানা যায়, এটি সম্পূর্ণ নকল একটি কাচ। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বোকা বানানো হত এর মাধ্যমে।

[গণেশ পুজোর বিসর্জনে বাবুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩]

ধৃত মজনু হাতির দাঁত, গন্ডারের সিং-সহ নানা নকল দুষ্প্রাপ্য জিনিসের কারবার চালাত। পুলিশ ধৃত মজনুর কাছে জানতে পারে আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকায় বিক্রি হয় প্রায় দুশো বছরের পুরনো এই কাচ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “ভুয়ো জিনিসকে অ্যান্টিক বলে বিশ্ববাজারের রমরমা ব্যবসা চলছে।” জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “মজনুর কাছ থেকে উদ্ধার কাচ যে দুশো বছরের পুরনো নয় তা নিশ্চিত। কোথায় কোথায় এর ব্যবসা চলে এবং কীভাবে চলে সেসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.