সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে গভীর নিম্নচাপ, তার জেরে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়৷ মঙ্গলবার এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷ ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকার মানুষদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে৷
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণীভূত এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও৷ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশেও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন