সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। আদালতের দ্বারস্থ হলেন খোদ শুভেন্দুই। সিবিআই তদন্তের দাবিতে সরব তিনি। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
গত ৪ মে, রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
[আরও পড়ুন: জামা মসজিদ নাকি নীলকণ্ঠ মহাদেবের মন্দির? দ্বন্দ্ব ঘোচাতে সমীক্ষায় রাজি ASI]
এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কাতেই যে ইসরাফিলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে বলেই মনে করছেন বিজেপি নেতা। এই ঘটনায় গাড়িচালক ছাড়া আরও কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তভার নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।
[আরও পড়ুন: গেরুয়াপন্থী সংগঠনের রবীন্দ্র অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে বাদ শুভেন্দুর নাম, সংযোজিত সুকান্ত]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন