Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
NIA

রামনবমীতে অশান্তি: হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬ মামলা দায়ের NIA’র

অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইতে পারে NIA।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৩, ১১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৩, ১১:৫৪

options
link
রামনবমীতে অশান্তি: হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬ মামলা দায়ের NIA’র zoom
ছবি: প্রর্তীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে অশান্তির তদন্তে আরও তৎপর NIA। হাওড়া, রিষড়া ও ডালখোলার অশান্তিতে ৬টি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরমধ্যে পাঁচটি হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত এবং আরেকটি মামলা করা হয়েছে ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায়। কলকাতা হাই কোর্টের নির্দেশে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনার তদন্তভার হাতে নিয়েছে NIA। এরপরই তারা নিজেরা ৬টি মামলা দায়ের করল। সূত্রের খবর, অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইতে পারে NIA।

রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। অশান্তির রেশ ছিল কয়েকদিন। সেই অশান্তির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই মামলায় রাজ্যের তরফে বলা হয়েছিল, রাজ্যের এই ঘটনায় কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মানেননি সিগন্যাল-ফাউল মার্কিং, চালকের ভুলেই লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল]

এরপরই হাওড়া, রিষড়া, ডালখোলার অশান্তির তদন্তভার এনআইএর’র হাতে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। এদিকে দুসপ্তাহের মধ্যে তদন্তের সমস্ত নথি এনআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। সেই নথি চাওয়ার পাশাপাশি ৬টি মামলা দায়ের করল NIA।

[আরও পড়ুন: মানেননি সিগন্যাল-ফাউল মার্কিং, চালকের ভুলেই লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.