Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rishabh Urvashi

ভিডিও বার্তায় পন্থ ভক্তের হুঁশিয়ারি, রেগে আগুন উর্বশী রাউতেলা

ভিডিওটি শেয়ার করেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৩, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৩, ১৯:২৭

options
link
ভিডিও বার্তায় পন্থ ভক্তের হুঁশিয়ারি, রেগে আগুন উর্বশী রাউতেলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের (Rishabh Pant) নাম কিছুতেই উর্বশী রাউতেলার (Urvashi Rautela) পিছু ছাড়ছে না। এবার আইপিএলের মাঠ থেকে অভিনেত্রীকে হুঁশিয়ারি দিলেন পন্থের এক অনুরাগী। সেই ভিডিও শোয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন নায়িকা।

Did Urvashi Rautela says sorry to Rishabh Pant? see video | Sangbad Pratidin

Advertisement

২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ এবং উর্বশী। তবে তার মেয়াদ বেশিদিন টেকেনি। ২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋষভ জানান, ইন্টিরিয়র ডিজাইনার ইশা নেগির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শোনা যায়, খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েই ঋষভ ও উর্বশীর সম্পর্ক শেষ হয়েছিল। অতীতে দু’জনের মধ্যে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও হয়েছে। এখনও তার রেশ রয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: অ্যাকশন নয়, অভিনয়ে ভরসা রাখলেন বিদ্যুৎ জামওয়াল, কেমন হল ‘IB71’? পড়ুন রিভিউ]

এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আইপিএল চলাকালীন ঋষভ পন্থের এক ভক্ত অক্ষর প্যাটেলকে ডেকে চিৎকার করে বলতে থাকেন, “ঋষভ পন্থকে বলে দিও, আমরা ওর পাশে আছে। উর্বশী রাউতেলাকে ছাড়ব না আমরা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

এই ভিডিও আবার উর্বশী শেয়ার করেন। কিন্তু সেই ভিডিওতে ঋষভ পন্থের নাম ছিল না। তার পরের অংশটি ছিল। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, “আমার নামের শেষাংশের এমন ভুল উচ্চারণ বন্ধ করুন। আমার খুব প্রিয় এই পদবী। প্রত্যেকটা শব্দের অর্থ আছে এবং পদবীতে শক্তি আর আশীর্বাদ লুকিয়ে থাকে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

[আরও পড়ুন: লন্ডন থেকে মুম্বইয়ের রেস্তরাঁ, পরিণীতি-রাঘবের জমজমাট ‘শুদ্ধ দেশি রোম্যান্স’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.