Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Anindita Ray Chowdhury

কপালে দুর্ভোগ! কাচের টুকরো ঢুকে কেলেঙ্কারি, অস্ত্রোপচার হল অনিন্দিতার

কেমন আছেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৩, ১৯:১৬

options
link
কপালে দুর্ভোগ! কাচের টুকরো ঢুকে কেলেঙ্কারি, অস্ত্রোপচার হল অনিন্দিতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁটুতে কাচের টুকরো ঢুকে কেলেঙ্কারি কাণ্ড! অসহ্য যন্ত্রণা। শেষমেশ হাসপাতালে ছুটতে হল অনিন্দিতা রায়চৌধুরীকে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হল অভিনেত্রীর। কেমন আছেন এখন?

প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় বেজায় জনপ্রিয় অনিন্দিতা। ‘এক্কাদোক্কা’, ‘গুড্ডি’ থেকে শুরু করে ‘ধূলোকণা’, ‘দেশের মাটি’র মতো বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার সেই অতি পরিচিত নায়িকাকেই হাসপাতালে ছুটতে হল সম্প্রতি। কেন?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি’তে মুসলিম চরিত্রে অভিনয়-ই ‘কাল’! লাগাতার খুনের হুমকি পাচ্ছেন অভিনেত্রী]

মাস চারেক আগে হাঁটুতে ঢুকেছিল কাচের টুকরো। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি অনিন্দিতা রায়চৌধুরী। তবে দিন কয়েক আগেই অসহ্য যন্ত্রণা পায়ে। হাঁটতে গেলেই ব্যথা করছে। প্রায় পা ফেলতে পারছিলেন না! অবশেষে ডাক্তার দেখাতে হয় অভিনেত্রীকে। এরপরই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করান অনিন্দিতা। আপাতত দিন ১৫ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাঁকে।

[আরও পড়ুন: ঐশ্বর্যর পোশাক সামলাতেও লোক..! ‘ওরা তোমার চাকর?’, তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর]

সংবাদমাধ্যের কাছে অনিন্দিতা রায়চৌধুরী জানান,পনেরো দিন বাদে সেলাই কাটবে। ততদিন সাবধানে থাকতে হবে। এর মাঝেই ‘এক্কাদোক্কা’র সেটে ফিরতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হুইল চেয়ারে বসা ছবি শেয়ার করে অনিন্দিতা রায়চৌধুরী লেখেন, “কয়েক দিন যেহেতু পা কম চলবে, তাই মুখ বেশি চলবে।” যা দেখে অভিনেত্রীর খোঁজ নিয়েছেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.