Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bomb Blast

মাটির তলায় লুকিয়ে বোমা, খুঁড়তে গিয়ে বিস্ফোরণ কোচবিহারে

ফের বোমা বিস্ফোরণ রাজ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৮:৩৬

options
link
মাটির তলায় লুকিয়ে বোমা, খুঁড়তে গিয়ে বিস্ফোরণ কোচবিহারে zoom

বিক্রম রায়, কোচবিহার: ফের বোমা বিস্ফোরণ রাজ্যে। প্রাণ না গেলেও জখম হয়েছেন এক ব্যক্তি। এবার মাটি খুঁড়তে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক শ্রমিক। শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙা গ্রামে। আহত শ্রমিক বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, এদিন দক্ষিণ বলাডাঙা এলাকার মোজাফফর মিয়া বাড়ি থেকে কিছুটা দূরে মাটি কাটতে গিয়েছিলেন। মাটি কাটার সময় আচমকাই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা ছুটে এসে মোজাফফরকে জখম অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাই মাদ্রাসার ছাত্রীদের টেক্কা ছাত্রদের, আর্থিক সংকট কাটিয়ে প্রথম দরিদ্র পরিবারের সন্তান]

মোজাফফরের স্ত্রী অভিযোগ করে বলেন, মাটি কাটতে গিয়ে বিস্ফোরণে জখম হয়েছেন মোজাফফর মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। কোথা থেকে বোমা এল, কেউ বোমা মজুত করছিল কি না তা খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: ‘চাকরবাকরদের কথা সহ্য করব না’, SSKM কর্তৃপক্ষকে পালটা দিলেন ক্ষুব্ধ মদন মিত্র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.