Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mimi Chakraborty

গেছো মেয়ে! জামরুল পাড়তে গিয়ে দিব্যি রেলিংয়ে উঠে পড়লেন মিমি চক্রবর্তী

নিজেই শেয়ার করেছেন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৩, ১৬:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৩, ১৬:২৫

options
link
গেছো মেয়ে! জামরুল পাড়তে গিয়ে দিব্যি রেলিংয়ে উঠে পড়লেন মিমি চক্রবর্তী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা সপ্তাহ শুটিং থাকে। সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। কিন্তু রবিবারের দিনটা ছুটি পেয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাতেই যেন ফিরে গিয়েছিলেন ছোটবেলায়। গাছ থেকে জামরুল পাড়তে গিয়ে উঠে পড়েছিলেন রেলিংয়ে।

Mimi-1

Advertisement

“অবশেষে একটা অফ ডে পাওয়া গিয়েছে… দিনটা নিজের মতো কাটালাম”, এই ক্যাপশন দিয়েই ছবিটি আপলোড করেছেন মিমি। ভিডিওয় জানান, লকডাউনের সময় গাছটি লাগিয়েছিলেন তাঁর বাবা। বছর কয়েকের মধ্যেই এতটা বড় হয়ে গিয়েছে। জামরুলের সিজন। ফলে ভরে গিয়েছে গাছটি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: শুটিং সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কা, প্রাণ গেল টেলি অভিনেত্রীর]

কিছু জামরুল হাতের নাগালে। কিন্তু কিছু আবার বেশ উঁচুতে। তাও তো পেতে হবে। তাই লোহার রেলিংয়েই উঠে পড়েছিলেন মিমি। অনেকগুলোই পেড়ে ফেলেছিলেন। রেলিং থেকে নেমেই খেতে শুরু করে দেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

আগামীতে মিমিকে দেখা যাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ ছবিতে। বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। মূলত থ্রিলার ঘরানার ছবিটি। মুক্তি পাবে পুজোয়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।

[আরও পড়ুন: Cannes-এ মুখ দেখাবেন ‘দেবী চৌধুরাণী’ শ্রাবন্তী, সুখবর দিলেন ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.