Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
TMC

মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার TMC পঞ্চায়েত সদস্যের ভাই

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৩, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৩, ১৪:১১

options
link
মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার TMC পঞ্চায়েত সদস্যের ভাই zoom
ছবি: প্রতীকী।

বাবুল হক, মালদহ: মূক-বধির নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ভাই। নক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে কংগ্রেস ও বিজেপি। দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না বলে সাফ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গিয়েছে,মূক ও বধির নাবালিকা চলতি মাসের ২২তারিখ তার কাকার বাড়ি যাচ্ছিল। পথে ধৃত মাসুম-সহ বেশ কয়েকজন ওই নাবালিকার মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় হাঁকি মাস্টারের ফাঁকা বাড়িতে। সেখানে তাকে মাসুম ধর্ষণ করে বলে অভিযোগ। কোনওরকমে নাবলিকা পালিয়ে বাড়ি ফেরে। তার আচরণে সন্দেহ হওয়ায় মা নাবালিকাকে প্রশ্ন করে। এরপরই আকারে ইঙ্গিতে নাবালিকা গোটা ঘটনাটি জানায়। এরপরই পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, “আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে খুন ধর্ষণে যুক্ত হয়ে পড়ছে, সেটা ভাবার বিষয়। তাহলে মুখ্যমন্ত্রী কী বলছেন। তিনি প্রতিটা মিটিংয়ে অনেক বড়বড় কথা বলেন। প্রশাসনকে নির্দেশ দেন। কিন্তু সবই ভুয়ো নির্দেশ। তাঁর কথা কেউ শুনছে না।” তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু বলেন,”দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।”

[আরও পড়ুন: আমবাগান থেকে BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.