Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
MiG

যুদ্ধজাহাজে অবতরণ মিগ-২৯ যুদ্ধবিমানের! ‘ঐতিহাসিক মাইলফলক’, বলছে নৌসেনা

রাতের বেলাও কাজে সমান দক্ষ এই বিমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৩, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৩, ১৪:৩৮

options
link
যুদ্ধজাহাজে অবতরণ মিগ-২৯ যুদ্ধবিমানের! ‘ঐতিহাসিক মাইলফলক’, বলছে নৌসেনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিমান মিগ-২৯-কে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল এয়ারক্র্যাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে মাত্র আড়াই সেকেন্ড। যে কোনও রণতরীর ডেকে অবতরণ করা সহজ ব্যাপার নয়। আর মিগ-২৯কে অবতরণ করেছে রাতের বেলায়, যা আরও কঠিন। ভারতীয় নৌসেনা বলছে ‘ঐতিহাসিক মাইলফলক’ তৈরি করেছে আইএনএস বিক্রান্ত ও মিগ-২৯-কে (MiG-29) ফাইটার জেট।

আইএনএস বিক্রান্তের মতো রণতরীর ডেকে সফলভাবে অবতরণ করার যোগ্যতা অর্জন করল যুদ্ধবিমান মিগ-২৯-কে। নৌসেনার কম্যান্ডাররা মনে করছেন আত্মনির্ভর ভারতের দিকে আরও এক পা এগনো গেল। মিগ-২৯-কে ফাইটার জেটের আধুনিক ভ্যারিয়ান্টে এমন সেন্সর ও ক্যামেরা লাগানো আছে যা রাতের বেলাতেও কাজ করতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়!’ মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার]

শুধু তাই নয়। এটি যে কোনও পরিবেশ ও আবহাওয়ার পরিস্থিতিতে টার্গেটে আঘাতও করতে পারে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার গালওয়ান ও গোগরা হটস্প্রিংয়ে বিতর্কিত পেট্রোলিং পয়েন্টগুলোতে রাতের সময়েও কড়া নজরদারি রাখতে পারবে মিগ। লেহ এয়ারবেস থেকে খুব দ্রুত এলএসি-তে চলেও আসতে পারবে।

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.