Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
India Post invites online applications for 12828 posts of Gramin Dak Sevak

India Post Office GDS Recruitment 2023: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১১ জুনের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৩, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৩, ১৪:১৩

options
link
India Post Office GDS Recruitment 2023: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ (India Post)। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে কর্মী নিয়োগ করা হবে। গোটা দেশে মোট শূন্যপদ ১২ হাজার ৮২৮। বাংলাভাষীদের জন্য শূন্যপদ ১২০। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।

কারা আবেদনের যোগ্য?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • অন্তত ৬০ দিনের কম্পিউটারের বেসিক কোর্স পাশ হতে হবে।
  • ডাকসেবক পদে আবেদনকারীর নিজস্ব সাইকেল থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে ITBP-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের ফি:

  • আবেদনকারীকে ফি হিসাবে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে।
  • তবে মহিলা, তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ব্যাংকের ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি:
https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের পর ১২-১৪ জুন পর্যন্ত সংশোধনের সময় পাবেন আবেদনকারীরা।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: কোন ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ বেশি? উচ্চমাধ্যমিকে ভরতির আগেই জানুন খুঁটিনাটি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.