Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bankura

বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম কমপক্ষে ১৫ শ্রমিক

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৩, ১৩:৩৮

options
link
বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম কমপক্ষে ১৫ শ্রমিক zoom
ছবি: প্রতীকী

টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। ফার্নেস বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে দুর্গাপুরের হাসপাতালে। 

অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় যান শ্রমিকেরা। কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ঘটে দুর্ঘটনা।  ফার্নেস বিস্ফোরণে গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিষেক-বীরবাহার কনভয়ে ‘হামলার চক্রান্তে’ শুভেন্দু যোগ? তদন্তের দাবি তৃণমূলের]

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে কারখানার ভূমিকা। ওই কারখানায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের একটি নির্দিষ্ট পোশাক দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু তা আদৌ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দুর্ঘটনার পরই শাসকদলকে বিঁধেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর কথায়, “মানুষের উপর নজর নেই সরকারের। সেই কারণেই এধরণের ঘটনা।” প্রসঙ্গত, মাস দুয়েক আগে এই  জায়গায় অন্য কারখানায় ফার্নেস ফেটে দুর্ঘটনা ঘটেছিল। তারপরই প্রশ্ন উঠেছিল কারখানার ভূমিকা নিয়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার।

[আরও পড়ুন: রাস্তায় ঝাঁপ দিয়ে অভিষেকের কনভয় আটকানোর চেষ্টা, ঘাটালে সাসপেন্ড TMC নেতা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.