Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Weather Update

Weather Update: জুনের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ, সতর্ক করল হাওয়া অফিস

কোন কোন জেলায় তাপপ্রবাহ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৩, ১১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৩, ১১:৫৩

options
link
Weather Update: জুনের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ, সতর্ক করল হাওয়া অফিস zoom

নিরুফা খাতুন: গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে রাজ্যের একাধিক জেলায়। এবার চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কবে কোন জেলায় তাপপ্রবাহ, তাও আগাম জানিয়ে রাখল হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, ২ জুন অর্থাৎ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩ জুন, শনিবার এই ৫ জেলা-সহ পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসের শুরুতে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে এর মধ্যেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.