Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এবার ‘তুমহারি সুলু’ হয়ে হাজির ‘উইনার’ বিদ্যা

দেখুন নায়িকার নয়া ‘কাহানি’র ঝলক-

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৪:৪৫

options
link
এবার ‘তুমহারি সুলু’ হয়ে হাজির ‘উইনার’ বিদ্যা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন হল তাঁর ভাঁড়ারে হিট নেই। ‘বেগম জান’ হয়েও ফল বিশেষ মেলেনি। তবে তা বলে দমে যাওয়ার পাত্রী নন বিদ্যা বালান। নতুন উদ্যমে ফের বড়পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে এক গৃহবধূর চরিত্রে। সুলোচনা ওরফে সুলু। ‘তুমহারি সুলু’। প্রকাশ্যে এল তারই ফার্স্টলুক।

Advertisement

[শিক্ষক দিবসে অনলাইনে মুক্তি পেল মীরের ‘সত্যদার কোচিং’]

পোস্টারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যা। হাতে তাঁর রয়েছে একগাদা পুরস্কার। আবার একটি বাজারের থলেও রয়েছে। কেবল বিদ্যার মুখটিই দেখা যাচ্ছে না। তবে বোঝাই যাচ্ছে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা। শোনা গিয়েছে, ছবিতে গৃহবধূ থেকে আর জে  অর্থাৎ রেডিও জকি হয়ে উঠবেন বিদ্যা। আর তাঁর এই সফরে শামিল হবেন নেহা ধুপিয়া, মানব কল ও আর জে মালিশকা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[‘কেদারনাথ’-এর প্রথম পোস্টারে মুগ্ধ করবে সুশান্ত-সারার অন্য রসায়ন]

ছবি সম্পর্কে বিস্তারিত না জানালেও নিজের ক্যাপশনেই একটুখানি হিন্ট দিয়েই দিয়েছেন বিদ্যা। জানিয়ে দিয়েছেন সমস্ত প্রতিযোগিতায় ‘সুলু’ই জয়ী। আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #MainKarSaktiHai। এতেই বোঝা যাচ্ছে কীভাবে এক গৃহবধূর উত্থানের কাহিনি তুলে ধরবেন বিদ্যা। তবে নায়িকার এই সামান্য ঝলকে যাঁরা সন্তুষ্ট নন, তাঁদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। সেদিনই মুক্তি পাবে ছবির টুকরো ঝলক। আর ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।

[শাহরুখের পর এবার দিলীপ কুমারকে দেখে এলেন প্রিয়াঙ্কা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.