Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bengali Actor Jeet

চেঙ্গিজের পর আসছে ‘বস ৩’, নতুন ছবিতে জিতের নায়িকা কে?

নতুন ছবিতে বড় চমক নিয়ে আসছেন জিৎ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৩, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৩, ১৪:৫২

options
link
চেঙ্গিজের পর আসছে ‘বস ৩’, নতুন ছবিতে জিতের নায়িকা কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের মোস্ট হ্য়ান্ডসাম হিরো। একেবারে রাজার মতো চেহারা। সিনেমার পর্দায় এলে হইচই পড়ে যায় প্রেক্ষাগৃহে। বক্স অফিসকে রাখেন হাতের মুঠোয়। এই তো সম্প্রতি ‘চেঙ্গিজ’ অবতারে এসে গোটা দেশের বক্স অফিসে নিজের আধিপত্য ছড়িয়ে দিলেন। ভাবছেন কার কথা হচ্ছে? হ্যাঁ, আর কেউ নয়, সে টলিউডের বস! আর সেই ‘বস’ এবার আসছেন একেবারে নতুন রূপে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন খবর। জিৎ নাকি ফের বস নিয়ে আসছেন। হ্যাঁ, ‘বস ২’ ছবির পর নাকি এবার আসতে চলেছে ‘বস ৩’।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিয়ে না করেও দু’বার অন্তঃসত্ত্বা! ‘যুবপ্রজন্মকে নষ্ট করছেন’, কটাক্ষ অর্জুনের প্রেমিকাকে]

২০১৩ সালে মুক্তি প্রায় শুভশ্রী ও জিতের বস ছবি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেই ছবিতেও জুটি বেঁধেছিলেন জিৎ ও শুভশ্রী। তবে এই ছবিতে দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরত ফারিয়াকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে ‘বস ৩’ ছবির কাজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘বস ৩’ ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বাবা যাদব। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখকে। আপাতত, ‘বস ৩’ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানা বৈঠকে বসছেন জিৎ ও তাঁর টিম।

[আরও পড়ুন: ‘ঘোর সংসারি’ ক্যাটরিনা! ‘পাই-পয়সা হিসেব নেন পরিচারকদের থেকে’, ফাঁস করলেন ভিকি]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.