Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

হাটে-বাজারে চাউর টলিপাড়ার পরকীয়া!

নিচের ভিডিওয় দেখে নিন, কেমন জমে উঠেছে টলিপাড়ার পরকীয়া প্রেম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২১, ১৮:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২১, ১৮:৪৭

options
link
হাটে-বাজারে চাউর টলিপাড়ার পরকীয়া! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া বেশি দিন চাপা থাকে না। কিছু দিন তা লুকিয়ে রাখা যায় ঠিকই, তবে অল্প দিনের মধ্যেই তা চাউরও হয়ে যায় হাটে-বাজারে।
টলিপাড়াতেও সেটাই হল। দেখতে দেখতে ফাঁস হয়ে গেল দেব, যিশু সেনগুপ্ত আর অঙ্কুশ হাজরার পরকীয়ার গোপন কথা। পুরোটাই যাকে বলে ‘কেলোর কীর্তি’!

kelorkirti_web
এমনিতে যদিও স্ত্রীর সঙ্গে ভালই ছিলেন যিশু সেনগুপ্ত। বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক ছিল অঙ্কুশেরও। ঝামেলাটা বাধিয়ে দিলেন দেব। কানে মন্ত্র দিলেন- এ জীবন এবং যৌবন শুধু মাত্র একজনের সঙ্গেই যাপন করার জন্য নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

kelorkirti1_web
তার পর তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন ‘আইটেম বম্ব’ নুসরত জাহানের।

kelorkirti3_web
বাকিটা আর না বলাই ভাল! এ সব ক্ষেত্রে যা যা হয়ে থাকে, তাই হল যিশু এবং অঙ্কুশের সঙ্গেও! ধরা পড়ে যাওয়ার ভয়ে গাদাগুচ্ছের মিথ্যে বলা, সংসারে অশান্তি- সবটাই হল।

kelorkirti2_web
তবে, না বললেই নয়, এই ঘটনাটার পিছনে আদতে দায়ী কিন্তু পরিচালক রাজা চন্দ। তাঁর নতুন ছবি ‘কেলোর কীর্তি’-র জন্যই তো এত কাণ্ড!
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। নিচের ভিডিওয় দেখে নিন, কেমন জমে উঠেছে টলিপাড়ার পরকীয়া প্রেম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.