Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

নারদকাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের

রেকর্ড করা হতে পারে মেয়রের বয়ান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৭, ০৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৭, ০৬:১৯

options
link
নারদকাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নারদকাণ্ডে অবশেষে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতায় মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান তিনি। সেখানে তাঁকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নারদকাণ্ডে মেয়রের বয়ানও রেকর্ড করা হতে পারে।

[নারদ কাণ্ডে ইডির পর সিবিআইয়ের তলব শোভন চট্টোপাধ্যায়কে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নারদ নিউজের স্টিং অপারেশনে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে টাকা নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। সিবিআই সূত্রে খবর, ভিডিও ফুটেজে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিতে দেখা গিয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। এর আগেও মেয়রকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু, সেবার সিবিআইয়ের তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তিনি। এরপর শুক্রবার বেহালায় মেয়রের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা কর্মীরা। সিবিআই সূত্রে খবর, সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা। যদি টাকা নিয়ে থাকেন, তাহলে কেন নিয়েছিলেন? জেরায় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে এসবই জানতে চান তদন্তকারীরা। তাঁর বয়ানও রেকর্ডও করা হবে।

[নারদ কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি সৌগত, তলব শুভেন্দুকেও]

বস্তুত, নারদকাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল বেশ কয়েকজন নেতা-মন্ত্রী-সাংসদ জেরা করেছেন সিবিআই-ইডি। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই জেরায় মুখে ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেওয়ার করেছিলেন। কোন খাতে সেই টাকা খরচ করেছেন, তাও জানিয়েছিলেন। কিন্তু, ইডির জেরায় একমাত্র মেয়র শোভন চট্টোপাধ্যায়ই ম্যাথু স্যামুয়েলের কাছে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। প্রসঙ্গত, বুধবার নারদকাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

[নারদকাণ্ডে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.