Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Uttar Pradesh

প্রকাশ্যে প্রেমকাহিনি নৃশংসতা! প্রেমিকাকে খুন করে দেহ জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখল প্রেমিক

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৩, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৩, ১২:৩০

options
link
প্রকাশ্যে প্রেমকাহিনি নৃশংসতা! প্রেমিকাকে খুন করে দেহ জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখল প্রেমিক zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে প্রেমকাহিনির নৃশংস চেহারা। প্রেমিকাকে খুন করে নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনার নৃশংসতা দেখে শিউরে উঠছেন প্রতিবেশীরা।

ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যমুনাপুর কর্চানা থানার মাহেওয়া এলাকার। মৃতার নাম রাজ কেসর। বয়স ৩৫ বছর। পুলিশের তরফে জানানো হয়েছে, কেসরের প্রেমিক অরবিন্দ প্রায় সপ্তাহ দুয়েক আগে খুন করে তার প্রেমিকাকে। খুনের পর নিজের নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্কে তাঁর দেহ লুকিয়ে দেয় অরবিন্দ। এদিকে বেশ কয়েকদিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে গত ৩০ মে পুলিশের দ্বারস্থ হন রাজ কেসরের পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আবারও সভা-মিছিলে ভিড়, হারানো ভোট কি ফেরাতে পারবে সিপিএম?]

অরবিন্দরর সঙ্গে কেসরের ফোনের বিস্তারিত তথ্যের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এসএইচও বিশ্বজিৎ সিং জানান, গ্রেপ্তারির পর জেরা করা হয় অরবিন্দকে। তারপরই তার বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় কেসরের দেহ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে দিল্লিতে লিভ-ইন পার্টনারকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। আবার সম্প্রতি শিরোনামে উঠে আসে মুম্বইয়ের এক যুগলের ঘটনা। বয়সে অনেকটাই ছোট প্রেমিকাকে খুন করে তাঁর দেহ টুকরো করে বাড়িতে লুকিয়ে রেখেছিল এক ব্যক্তি। এবার যোগী আদিত্যনাথের রাজ্যে প্রেমের মর্মান্তিক পরিণতি দেখে হতবাক স্থানীয়রা।

[আরও পড়ুন: ‘মাথা কেটে ফুটবল খেলব’, পঞ্চায়েত ভোটের আবহে কাকদ্বীপে বিজেপি প্রার্থীকে হুমকি ঘিরে চাঞ্চল্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.