Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Sriparna Roy

ধারাবাহিক ‘মুকুট’ ছাড়া নিয়ে নানা জল্পনা, আসল কারণ কী? জানালেন শ্রীপর্ণা

মুখ্য চরিত্র পাননি বলেই ধারাবাহিকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীপর্ণা। এমনই রটনা রটেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৩, ১৫:৪৪

options
link
ধারাবাহিক ‘মুকুট’ ছাড়া নিয়ে নানা জল্পনা, আসল কারণ কী? জানালেন শ্রীপর্ণা zoom

সুপর্ণা মজুমদার: আচমকাই ধারাবাহিক ‘মুকুট’ ছেড়েছেন শ্রীপর্ণা রায় (Sreeparna Roy)। কেন এই কাজ করেছেন অভিনেত্রী? তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছেই। রটনা এও রটেছে, মুখ্য চরিত্র পাননি বলেই ধারাবাহিকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীপর্ণা। সত্যিই কি তাই? প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। দিলেন জবাব।

Sriparna Roy

Advertisement

‘নেতাজি’ সিরিয়ালে বিভাবতী হয়েছিলেন শ্রীপর্ণা, ‘কড়ি খেলা’য় তিনি আবার ছিলেন পারমিতা। ‘মুকুট’ সিরিয়ালে পার্শ্ব-চরিত্র দোল হিসেবেই যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু যেই যাত্রা সম্পূর্ণ করতে পারলেন না। কারণ, কোনও ইগো বা মুখ্য চরিত্রের চাহিদা নয়, সময়ের সমস্যা। বাড়িতে বয়স্ক বাবা একা থাকেন, তাঁর শরীর সবসময় ভাল থাকে না। এমন পরস্থিতিতে শ্রীপর্ণার পক্ষে রোজ ভোরের কলটাইম কিংবা রাত করে বাড়ি ফেরা সম্ভব হয় না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: অনীক দত্তর ভাইয়ের মেয়ের সঙ্গে করণ দেওলের বিয়ে! ছবি শেয়ার করে কী লিখলেন পরিচালক? ]

বালিতে শ্রীপর্ণার বাড়ি। সেখান থেকে ‘দাসানি ২’ স্টুডিওতে যেতে হত শুট করতে। দু’ঘণ্টারও বেশি জার্নি। রাতে বাড়ি ফিরতে প্রায় বারোটা বেজে যেত। ড্রাইভারের বাড়ি আবার আরও আধঘণ্টা দূরে। এই ধকল নেওয়া সম্ভব ছিল না। ওদিকে বাবার চিন্তাও লেগে থাকত। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেত্রী। এ নিয়ে স্নেহাশিস চক্রবর্তী বা প্রযোজনা সংস্থার কোনও তিক্ততা নেই বলেই জানান তিনি।

Sriparna-Roy

এতে কি ক্ষতি হবে না? প্রশ্ন করা হয়েছিল শ্রীপর্ণাকে। অভিনেত্রীর জবাব, “একটা চরিত্র করা মানে তাতে নিজেকে সঁপে দেওয়া। তিল তিল করে গড়ে তোলা। সেই চরিত্র কি কেউ ছাড়তে চায়? কিন্তু আমার কিছু করার ছিল না। এটা হয়তো আমার জন্য ছিল না।” নতুন প্রজেক্টের কথা হয়েছে কিছু। তবে তা অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। আর পরিবারের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন শ্রীপর্ণা।

[আরও পড়ুন: মুক্তির আগেই ঝকমারি! সাড়ে ৫ কোটির ব্যবসা, চড়া দামে বিকোচ্ছে ‘আদিপুরুষ’-এর টিকিট]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.