Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mohun Bagan Habas

ফের চমক মোহনবাগানের, টিডি হিসেবে আসছেন হাবাস

হেড কোচ হিসেবে আরও এক বছরের জন্য থাকছেন ফেরান্দো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৩, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৩, ১৬:৪২

options
link
ফের চমক মোহনবাগানের, টিডি হিসেবে আসছেন হাবাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দিল মোহনবাগান (Mohun Bagan)। এবার সবুজ-মেরুনের টিডি হিসেবে দেখা যাবে আইএসএলের সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Habas)।

গত মরশুমে জুয়ান ফেরান্দোর হাত ধরে ভারতসেরা হয়েছিল মোহনবাগান। আরও এক মরশুম সেই  ফেরান্দোকেই কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এই খবর প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এল আরও একটি সুখবর। ফেরান্দোর দেশের অভিজ্ঞ কোচ আবারও ফিরছেন ভারতীয় ফুটবলে। ফিরছেন কলকাতায়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ’, স্ত্রীকে বলেছিলেন অশ্বিন]

ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ভাল ধারণা রয়েছে হাবাসের। স্পেনে রাফায়েল বেনিতেজের সঙ্গে কাজ করেছেন। বলিভিয়া জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অভিজ্ঞতার ভাণ্ডার তাঁর পরিপূর্ণ। সেই কারণেই এমন অভিজ্ঞ এক কোচকে টেকনিক্যাল ডিরেক্টরের পদে বসাচ্ছে মোহনবাগান। আবার ভারতে ফিরবেন জেনে খুশি আন্তোনিও হাবাস স্বয়ং। হাবাস বলেছেন, ” সঞ্জীব গোয়েঙ্কা আমার কথা বিবেচনা করায় আমি সম্মানিত বোধ করছি। কলকাতায় কোচ হিসেবে সেরা সময় কাটিয়েছি। কলকাতা এমন একটা শহর যা আমাকে অনেক কিছু দিয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফের সঙ্গে একযোগে কাজ করব ভেবেই ভাল লাগছে। ফুটবল স্ট্র্যাটেজি এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের উন্নতিতে কাজ করব।”

 

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে স্বস্তি ভারতের! এশিয়া কাপেই ফিরতে পারেন বুমরাহ, শ্রেয়স]

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.