Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত বহু

নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৩, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৩, ১৪:৪৩

options
link
তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত বহু zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident)। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। আহত কমপক্ষে ৭০ জন। দক্ষিণের রাজ্যের কুদ্দালোর জেলায় ঘটেছে ওই দুর্ঘটনা। একটি বেসরকারি বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা বেসরকারি বাসে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাস দু’টি কুড্ডালোর-পানরুটি রুটের। দুর্ঘটনা ঘটে জেলার পট্টমবক্কাম এলাকায়। একটি বাসের টায়ার ফেটে যাওয়াকেই দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। এর ফলেই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে কুড্ডালোরের সরকারি হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’, সুপ্রিম কোর্টে জানাল কমিশন, মঙ্গলবার শুনানি]

কুড্ডালোরের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

[আরও পড়ুন: কলকাতা থেকে টাকা হাতিয়ে চিনে পাচার! দিল্লি থেকে গ্রেপ্তার ক্রিপ্টো জালিয়াতি চক্রের মাথা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.