Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

জন্মদিনে ‘খিলাড়ি’ স্টাইলেই নতুন ছবির পোস্টার প্রকাশ অক্ষয়ের

দেখেছেন কী সেই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:০৭

options
link
জন্মদিনে ‘খিলাড়ি’ স্টাইলেই নতুন ছবির পোস্টার প্রকাশ অক্ষয়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স পঞ্চাশ। কিন্তু এখনও ফিটনেসে এই সময়ের যে কোনও নায়ককে লজ্জায় ফেলে দিতে পারেন। ‘টয়লেট এক প্রেম কথা’র প্রচারে টেলিভিশন রিয়্যালিটি শোয়ে গিয়ে হাতের উপর ভর দয়ে দিব্যি হেঁটে যেতে পারেন। বলিউডের খানদান উপেক্ষা করে দিতে পারেন হিটের ধারাবাহিকতা। আর এ কারণেই বলিউডের একমাত্র খিলাড়ি তিনিই। নিজের জন্মদিনেও সে ধারা বজায় রাখলেন অক্ষয় কুমার। টুইটারে খেললেন একটি অদ্ভুত খেলা। নিজের পাঁচ দশকের জীবনকে তুলে ধরলেন মাস, দিন, সপ্তাহ, ঘণ্টা, মিনিটের খেলায়।

Advertisement

[লন্ডনে শুটিংয়ে কোনও বাধা দিতে পারবে না সিনে ফেডারেশন]

আর সবশেষে মিলল জন্মদিনের পুরস্কার। নিজের পঞ্চাশতম জন্মদিনে অনুরাগীদেরই উপহার দিলেন অক্ষয়। প্রকাশ্যে আনলেন নিজের নতুন ছবি ‘গোল্ড’-এর প্রথম পোস্টার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

স্বাধীন ভারতের প্রথম ওলিম্পিক মেডেল জয় করার কাহিনি ফুটে উঠবে পরিচালক রীমা কাগতির এই ছবিতে। যেখানে বলবীর সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ছবিতে রয়েছেন কুণাল কাপুর, অমিত সাধ ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়ও। তবে অক্ষয়ের খুব কাছের এ ছবি। সে কথা ক্যাপশনে জানাতেও ভোলেননি অভিনেতা।

[এমনও হয়! ড্রাইভিং সেন্টারের উদ্বোধন করলেন সলমন খান]

অভিনেতা হওয়ার পাশাপাশি ফ্যামিলি ম্যান হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অক্ষয়। স্বামীর জন্মদিনের তাঁর এ দিকটি তুলে ধরলেন মিসেস ফানিবোনস অর্থাৎ টুইঙ্কল খান্না। মেয়ের আবদার রাখতে বাড়িতে কী কাণ্ডইটা না করেন আক্কি। সবশেষে দেখে নিন সে ছবিও।

[শিল্পার ছবি তুলতে গিয়ে নিগৃহীত সংবাদমাধ্যমের কর্মীরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.