Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ED summons Malay Ghatak and Lala

কয়লা পাচার মামলার তদন্তে ফের মলয় ঘটককে তলব ইডি’র, হাজিরার নির্দেশ লালাকেও

এর আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৩, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৩, ১৩:২১

options
link
কয়লা পাচার মামলার তদন্তে ফের মলয় ঘটককে তলব ইডি’র, হাজিরার নির্দেশ লালাকেও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা পাচার মামলার তদন্তে ফের মলয় ঘটককে তলব ইডি’র। গত ২৭ জুন নয়াদিল্লিতে গিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। আগামী ২৮ জুন তলব করা হয়েছে অনুপ মাজি ওরফে লালাকেও।

গত ৫ জুন মলয় ঘটককে নোটিস পাঠায় ইডি (ED)। দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তার ঠিক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশমতো ইমেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ইমেলের জবাব দেননি বলে সূত্রের খবর। অবশেষে তৃতীয়বার ইমেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। সেই মর্মেই ১৯ জুন দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি! কবে সক্রিয় মৌসুমী বায়ু? জানাল হাওয়া অফিস]

তবে রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat vote) নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায়। শাসকদলের বহু গুরুত্বপূর্ণ নেতাই গ্রাম বাংলায় ঘুরে প্রচারের দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে একজন আইনমন্ত্রী মলয় ঘটক। প্রচারের কাজে ব্যস্ত থাকায় এখন দিল্লি যেতে পারবেন না বলেই জানিয়েছিলেন। পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান। এই নিয়ে বেশ কয়েকবার ইডি’র তলব এড়ালেন মন্ত্রী। আগামী ২৭ জুন নয়াদিল্লিতে যান কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে ফুঁসছে আদ্রা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আতঙ্কে কাঁটা স্থানীয়রা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.