Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Weather Update

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যে কি আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা?

আগামী দু-তিনদিন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৩, ১০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৩, ১০:০০

options
link
Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যে কি আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা? zoom
ছবি: প্রতীকী।

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ওড়িশা ও বাংলার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে রবি ও সোমবার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী দু-তিনদিন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্য়জুড়ে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুনাবর্ত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। ওড়িশা ও বাংলা উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। আজ ও কাল মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের বড়সড় রেল দুর্ঘটনা, বাঁকুড়ায় সংঘর্ষ দুই মালগাড়ির, বাতিল বহু ট্রেন]

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে মঙ্গল বা বুধবার নাগাদ ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সাত দিনের মতো না হলেও। 

[আরও পড়ুন: ছুরি হাতে মহিলা কামরা থেকে মোবাইল চুরির পর বিপত্তি, ট্রেন থেকে পড়ে মৃত্যু দুষ্কৃতীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.