Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
UP encounter

লাখ টাকার মাথা! পুলিশের গুলিতে উত্তরপ্রদেশে খতম কুখ্যাত গ্যাংস্টার গুফরান

মঙ্গলবার কাকভোরে এনকাউন্টারে নিকেশ খুনের অপরাধী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ০৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ০৯:০৩

options
link
লাখ টাকার মাথা! পুলিশের গুলিতে উত্তরপ্রদেশে খতম কুখ্যাত গ্যাংস্টার গুফরান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের এনকাউন্টারে (Encounter) নিকেশ হল এক কুখ্যাত অপরাধী। মঙ্গলবার কাকভোরে মহম্মদ গুফরান নামে ওই অপরাধীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, খুন-সহ মোট ১৩টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার মাথার দাম ধার্য করা হয় ১.২৫ লক্ষ টাকা। তবে মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুফরানের মৃত্যু হয়।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে গুফরানের (Mohammad Gufran) ডেরায় তল্লাশি শুরু করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। কৌশাম্বি জেলার ওই ডেরায় পুলিশি হানা টের পেয়েই গুলি ছুঁড়তে শুরু করে কুখ্যাত অপরাধী। পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোরও চেষ্টা করে। বাধ্য হয়েই পালটা গুলি চালায় পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী]

এসটিএফের অ্যাডিশনাল ডিজি অমিতাভ যশ জানিয়েছেন, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয় গুরফান। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও শুরু হয়। তবে হাসপাতালেই কুখ্যাত অপরাধীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত গুফরানের কাছ থেকে একটি ৩২ বোরের পিস্তল উদ্ধার করেছেন এসটিএফ সদস্যরা।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে প্রতাপগড় ও সুলতানপুর এলাকায় দাপট ছিল এই অপরাধীর। খুন, খুনের চেষ্টা, লুটপাট-সহ মোট ১৩টি অপরাধের মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। মহম্মদ গুফরানকে ধরতে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে প্রয়াগরাজ পুলিশ। তারপরে অতিরিক্ত ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা হয় সুলতানপুর পুলিশের তরফেও। অবশেষে পুলিশের গুলিতে নিকেশ হল সন্ত্রাসের অপর নাম গুফরান। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশে এনকাউন্টারের সংখ্যা লাফিয়ে বেড়েছে। যদিও এহেন কাজের জন্য তীব্র বিরোধিতার মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

[আরও পড়ুন: সুহানার সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ! কোন ছবিতে দেখা যাবে বাবা-মেয়েকে?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.