Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Saayoni Ghosh

Saayoni Ghosh: এখনও অজানা বহু তথ্য, আগামী বুধবার সায়নীকে ফের তলব ইডি’র

শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ইডি তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ১৭:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৩, ১৭:৪৯

options
link
Saayoni Ghosh: এখনও অজানা বহু তথ্য, আগামী বুধবার সায়নীকে ফের তলব ইডি’র zoom
যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রতিদিনের প্রচারেই ঝড় তুলছেন। নিজস্ব চিত্র।

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সায়নী ঘোষকে তলব ইডি’র। আগামী বুধবার অর্থাৎ ৫ জুলাই তলব করা হয়েছে তাঁকে। শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরন তৃণমূল যুব নেত্রী। তদন্তে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির বিষয়ে তদন্ত করতে গিয়েই অভিনেত্রী সায়নী ঘোষের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, কুন্তল ঘোষ তাঁকে কলকাতার একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ও গাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। তার বদলে কোনও টাকা লেনদেন হয়েছিল কিনা, ইডি তা জানার চেষ্টা করে। আর তার জেরে গত মঙ্গলবার সায়নী ঘোষের(Saayoni Ghosh) কাছে ইডি’র প্রথম নোটিস পৌঁছয়। তারপর থেকে আর সায়নী ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন বলেই দাবি করে বিরোধীরা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার সকাল ১১টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী। বেশ হাসিমুখে ইডি দপ্তরে ঢুকতেও দেখা যায় তাঁকে। টানা ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বেরন সায়নী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ]

তিনি বলেন, “১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করি তাঁরা সন্তুষ্ট। আজ ১১ ঘণ্টা ছিলাম। তদন্তের স্বার্থে দরকারে ২৪ ঘণ্টা থাকতে হলে থাকব।” তৃণমূল যুব নেত্রী আরও বলেন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ইডি ডেকেছিল। আরও কিছু নথির ডিটেল আনতে বলা হয়েছে। এর মধ্যে আবার তলব করা হবে। আমাকে আরও একবার আসতে হবে। প্রয়োজনে একশোবার আসব।” সেই মতো আগামী ৫ জুলাই সায়নীকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। ভোটের আগে সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: মহারাষ্ট্রের বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা মোদির, দেহ শনাক্ত করতে হবে DNA পরীক্ষা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.