Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
SCO

নতুন ঠান্ডা যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ব! এসসিও বৈঠকে সতর্ক করলেন জিনপিং

ভারচুয়াল মাধ্যমে আয়োজিত হয়েছিল এবারের সম্মেলন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ২১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৩, ২১:২৫

options
link
নতুন ঠান্ডা যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ব! এসসিও বৈঠকে সতর্ক করলেন জিনপিং zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটা ‘ঠান্ডা যুদ্ধে’র পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংকে। এসসিও বৈঠকে (SCO regional summit) ভারচুয়াল ভাষণ দেওয়ার সময় এই বিষয়েই কথা বললেন তিনি।

জিনপিং বলেছেন, ”আমাদের অবশ্যই বহিরাগত শক্তিগুলির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, যা ঠান্ডা যুদ্ধের সম্ভাবনাকে উসকে দিতে পারে এবং অঞ্চলে সংঘাত সৃষ্টি করে। কোনও দেশ যগি অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চায় তার প্রতিবাদ করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জাভেদ শামিমেই ভরসা, হাই কোর্টের নির্দেশ মেনে ২ নোডাল অফিসার নিয়োগ কমিশনের]

এদিন চিনা প্রেসিডেন্ট এসসিও বৈঠকের সদস্য দেশগুলিকে অনুরোধ করেন, পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করতে। মনে করিয়ে দেন, শান্তি, উন্নয়ন ও সহযোগিতার মধ্য দিয়ে দু’জনেরই জেতার সম্ভাবনাকে জোরদার করার ঐতিহাসিক ধারা অপরিবর্তনীয়। উল্লেখ্য, চিন এই কথা বললেও সাম্প্রতিক অতীতে ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসন অবশ্য়ই অন্য কথা বলছে। বারবার বৈঠক করেও নিয়ন্ত্রণরেখায় শান্তি এখনও ফেরানো যায়নি। যদিও ভারত বারবার জানিয়ে দিয়েছে, ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কেউ এদেশের সূচ্যগ্র ভূমিও দখল করতে পারবে না।

উল্লেখ্য,ভারচুয়াল মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif), চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

[আরও পড়ুন: ‘চাকরি কীভাবে করে দেখব’, সিভিক ভলান্টিয়রদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মন্ত্রীর ভাই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.