Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Murshidabad

মৌচাক ভাঙা নিয়ে অশান্তি, রাগে ভাগ্নেকে হাঁসুয়ার কোপ মামার

মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৩, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৩, ১৬:৪১

options
link
মৌচাক ভাঙা নিয়ে অশান্তি, রাগে ভাগ্নেকে হাঁসুয়ার কোপ মামার zoom
প্রতীকী।

শাহজাদ হোসেন, ফরাক্কা: সামান্য বিষয় নিয়ে বচসার জেরে মামার হাতে খুন ভাগ্নে। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার বাজিতপুরে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত মামা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে শৌচালয়ের পাশে একটি মৌমাছির চাক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে মামা এবং ভাগ্নের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে। কথা কাটাকাটির মাঝেই দুই পরিবারের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেসময় ভাগ্নেকে হাঁসুয়ার কোপ মাপে মামা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাগ্নে সোহেল শেখের (১৬)। গুরুতর জখম হন এক মহিলা-সহ দুজন। আহতদের নাম ভুতেন সেখ, রেশমা খাতুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কপাল ফেরাতে রাজকুমার হিরানিই ভরসা, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা ভুলে নতুন ছবি সই আমিরের!]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পাশাপাশি পলাতক মামার খোজে শুরু হয় তল্লাশি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সুতি থানার চাঁদের মোড় টোলট্যাক্স সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: ‘ভদ্রতা বলে মনে করি…’, অনুষ্ঠানে ইংরাজি বলা নিয়ে সাফ কথা সৃজিতের]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.