Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Jawan

কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথা, ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

একেই বলে অ্যাকশনের সুনামি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৩, ১৬:৩২

options
link
কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথা, ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বলিউডের কিং কে? নাম তো শুনেইছেন। শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘জওয়ান’ সিনেমার আগাম ঝলকে ফের প্রমাণিত হল এই সত্য।  কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশা। 

Jawan-SRK-2

Advertisement

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর (Jawan) দিকে নজর সকলের।  সোমবার ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে। এ খবর আগেই জানানো হয়েছিল। সেই মতো অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হল সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বিজ্ঞানী হওয়ার সাধ অঙ্কুশের, কী পরামর্শ দিলেন নেটিজেনরা?]

আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গিয়েছে। কখনও তিনি রয়েছেন সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে।  অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’।  ব্যান্ডেজ খুলেই নিজের ব্যাল্ড লুকে চমকে দেন কিং খান। 

Jawan-SRK

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: প্রেম পেল পরিণতি, ‘জাস্ট ম্যারেড’ অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.