Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Panchayat Election 2023

Panchayat Election 2023: শুধু বিরোধী নয়, পঞ্চায়েতে হিংসা নিয়ে কমিশনে সাড়ে চারশো অভিযোগ তৃণমূলেরও

কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১৭:১৬

options
link
Panchayat Election 2023: শুধু বিরোধী নয়, পঞ্চায়েতে হিংসা নিয়ে কমিশনে সাড়ে চারশো অভিযোগ তৃণমূলেরও zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে অসন্তোষের শেষ নেই। লাগাতার অশান্তি, প্রাণহানি, বোমাবাজি, গুলিবৃষ্টি নিয়ে সরব বিরোধীরা। পালটা বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কেন্দ্রীয়ভাবে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে। যা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো জন। মৃতদের মধ্যে ১০ জনেরও বেশি তৃণমূল কর্মী। রাজ্যের শাসকদলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দৃষ্টিহীন সাজিয়ে বুথে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে ভোট! পুনর্নির্বাচনে সালারে তীব্র উত্তেজনা]

তৃণমূল (TMC) সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফেই রাজ্য নির্বাচন কমিশনে ৪৪০টি অভিযোগ দায়ের করেছে। জেলা নেতৃত্ব অবশ্য তাঁদের মতো করে আবার আলাদা অভিযোগ জানিয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুধুমাত্র বিরোধী নয়, অভিযোগের পাহাড় রয়েছে রাজ্যের শাসকদলেরও। বিরোধীদের দাবি, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে সাধারণ মানুষ। তাই জায়গায় জায়গায় তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছেন। ভোট লুট করতে এসে গণপ্রতিরোধের মুখে পড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে তারা।

যদিও বিরোধীদের কথা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কুৎসা ছড়াতে বিরোধীরা তৃণমূলকে টার্গেট করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”

[আরও পড়ুন: হাসপাতালেই সঙ্গমে লিপ্ত হয়ে মৃত্যু রোগীর! চাকরি গেল অভিযুক্ত নার্সের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.