Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Calcutta HC judge disturbed with too many political cases

‘এত রাজনৈতিক মামলা কেন?’, বিরক্ত হাই কোর্টের বিচারপতি

মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১৬:৩১

options
link
‘এত রাজনৈতিক মামলা কেন?’, বিরক্ত হাই কোর্টের বিচারপতি zoom

গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজনীতিকদের মামলায় জেরবার কলকাতা হাই কোর্ট। উষ্মাপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পূর্ব মেদিনীপুরের ১০ জন বিচারপতি রাজাশেখর মান্থার কাছে রক্ষাকবচের আবেদন জানান। ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচও দেন বিচারপতি। সেই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যকে বিচারপতির প্রশ্ন, “যখন ভোটের আগে এত রক্ষাকবচ হাই কোর্ট দিয়েছিল, তখন কেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যায়নি রাজ্য? অভিযুক্তর ভোটের আগেও যে স্ট্যাটাস ছিল, ভোটের পরেও তাই। তখন যদি এভাবে রক্ষাকবচ দেওয়ায় রাজ্য সমর্থন করে, তাহলে এখন কীসের আপত্তি?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

এরপর একের পর এক রাজনৈতিক মামলা নিয়ে কার্যত উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, “এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২৭-২৮টি মামলা। তার উপরে এইরকম আরও ১০টা মামলা এখনই আছে। শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি?” রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি নেওয়ার হুঁশিয়ারিও দেন বিচারপতি সেনগুপ্ত।

[আরও পড়ুন: জন্মদিনের পরই নতুন ছবির ঘোষণা, দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধলেন ক্যাটরিনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.