Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার, বীরভূমের কাঁকরতলায় চাঞ্চল্য

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি পরিবারের

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৯:০০

options
link
তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার, বীরভূমের কাঁকরতলায় চাঞ্চল্য zoom

নন্দন দত্ত, বীরভূম: এক তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের কাঁকরতলায়। নিহত শেখ দুখু ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের খয়রাশোলের ব্লক সভাপতি। পরিবারের দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাঁকে খুন করা হয়েছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে চাননি খয়রাশোল ব্লক তৃণমূল সভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আত্মরক্ষার জন্য গুলিও চালাতে পারি: রূপা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিহত তৃণমূল নেতা শেখ দুখুর বাড়ি কাঁকরতলার রসা গ্রামে। পরিবারের লোকেদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ দুখুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তৃণমূলেরই অপর গোষ্ঠীর লোকেরা। আর বাড়ি ফেরেননি তিনি। রাতে রসা গ্রামেই একটি মাঠের ধারে শেখ দুখুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। নিহত তৃণমূল নেতার ছেলে বাবু শেখের দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই শেখ দুখুকে পিটিয়ে খুন করেছে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে আনা হয়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল নেতা শেখ দুখুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। গত এক বছর ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশের নজর এড়িয়ে ফের কীভাবে রসাগ্রামে নিজের বাড়িতে ফিরেছিলেন শেখ দুখু, তা খতিয়ে দেখা হচ্ছে।

[গোর্খাল্যান্ড চাই, বাইচুংয়ের সওয়ালে বিতর্ক]

এদিকে দলের সংখ্যালঘু সেলের নেতা শেখ দুখুর মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি সুকুমার বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, খয়রাশোলে তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।  গোটা বিষয়টি দলীয় স্তরে তদন্ত করে দেখা হবে।

[চিনে পাচারের পথে ১০০ কোটির সাপের বিষ উদ্ধার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.