Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Kaushiki Chakraborty

কৌশিকী চক্রবর্তীকে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার শিল্পীর গানের স্কুলের কর্মী

৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৩, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৩, ১০:৪৬

options
link
কৌশিকী চক্রবর্তীকে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার শিল্পীর গানের স্কুলের কর্মী zoom

নিরুফা খাতুন: প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর (Kaushiki Chakraborty) কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আকাশ ভান্ডারি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা আকাশ। শিল্পীর গানের স্কুলে কাজ করতেন তিনি।

স্কুলের ব‌্যাংক অ‌্যাকাউন্টও তিনিই দেখাশোনা করতেন। ঠিক কী অভিযোগ আকাশের বিরুদ্ধে? জানা যাচ্ছে, ছাত্রীরা যে ফি দিতেন তা স্কুলের অ‌্যাকাউন্টে জমা না করে অভিযুক্ত নাকি নিজের অ‌্যাকাউন্টেই জমা করছিলেন। সম্প্রতি বিষয়টি সামনে আসে। ছাত্রীদের ফি-সহ প্রায় ২ লক্ষ ৩০০ টাকা অভিযুক্ত নিজের অ‌্যাকাউন্টে জমা করেছিলেন বলে অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সেকাল ও একাল! প্রসেনজিতের সঙ্গে পুরনো আর নতুন ছবি পোস্ট করলেন ভরত কল]

এরপরই শিল্পী লেক থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আচমকাই গানের স্কুল থেকে তাঁর আয় কমে গিয়েছে। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, আকাশই তাঁদের টাকা অন্য অ্যাকাউন্টে জমা করতে বলেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ২৭ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

[আরও পড়ুন: অন্ধকার সিনেমা হলে দমবন্ধ পারমাণবিক বিস্ফোরণ! কেমন হল নোলানের ছবি Oppenheimer?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.