Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
US

আমেরিকার রাজপথে নগ্ন মহিলা বন্দুকবাজ! এলোপাথাড়ি গুলি, এলাকায় চাঞ্চল্য

ক্যালিফোর্নিয়া হাইওয়েতে আচমকাই হামলা অভিযুক্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ১৬:৪৯

options
link
আমেরিকার রাজপথে নগ্ন মহিলা বন্দুকবাজ! এলোপাথাড়ি গুলি, এলাকায় চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (US) রাজপথে এবার দেখা মিলল নগ্ন মহিলা বন্দুকবাজের। বন্দুকবাজের হামলার ঘটনা আমেরিকায় নতুন নয়। সাম্প্রতিক সময়ে সেই হামলা বেড়েছে। তবে সৌভাগ্যবশত মহিলা বন্দুকবাজের চালানো গুলিতে কেউ হতাহত হননি। তাঁকে পুলিশ আটক করেছে।

ঠিক কী হয়েছিল? ক্যালিফোর্নিয়া হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা। আচমকাই তিনি গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন। হাতে ছিল ছুরি। তিনি চিৎকার করছিলেন। খানিক পরে গাড়িতে ঢুকে ফের সামনের দিকে এগিয়ে যান। একটি টোল প্লাজায় পৌঁছে ফের গাড়ি থামাতে দেখা যায় তাঁকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মণিপুরের পাশে দাঁড়াতে কালো পোশাক I.N.D.I.A সাংসদদের, মোদিকে নিশানা তৃণমূলের]

এরপর সেই গাড়ি থেকে তিনি সম্পূর্ণ নগ্নাবস্থায় নেমে আসেন হাতে বন্দুক নিয়ে। তারপরই আশপাশের গাড়িগুলির উপরে গুলি চালাতে শুরু করেন ওই মহিলা। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আশপাশের বহু গাড়িই থমকে যেতে থাকে মহিলার চিৎকার ও গুলি চালানো দেখে।

সেই গাড়িগুলি এগিয়ে আসতেই তাদের দিকে তাক করেও গুলি ছুঁড়তে থাকেন অভিযুক্ত।
দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। তাঁকে বন্দুক নামিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়। প্রথমে আপত্তি করলেও পরে ওই মহিলা আত্মসমর্পণ করেন। তিনি মানসিক অসুখে ভুগছেন বলে অনুমান তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা রুজু করা হয়েছে।

[আরও পড়ুন: মোদি-যোগীর আধারের তথ্যবদল যুবকের! গ্রেপ্তার অভিযুক্ত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.