Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mohun Bagan

ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার চ্যালেঞ্জ মোহনবাগানের

সিএফসি-কে হারিয়ে জয়ের রাস্তায় ফিরতে চায় মোহনবাগান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ১৪:১৮

options
link
ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার চ্যালেঞ্জ মোহনবাগানের zoom

স্টাফ রিপোর্টার: জয়ের হ্যাটট্রিকের পরই ছন্দপতন। ঘরের মাঠে আটকে গিয়েছে দল। তবে তা নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান (Mohun Bagan) রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। বরং সিএফসি-কে হারিয়ে ফের জয়ের রাস্তায় দলকে তুলে আনার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। পুলিশি নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বৃহস্পতিবার শেষবেলায় ম্যাচটা মোহনবাগানের ঘরের মাঠ থেকে সরিয়ে পাঠানো হল বারাকপুর স্টেডিয়ামে।
বুধবার ঘরের মাঠে কালীঘাট এমএস-এর সঙ্গে কোনওরকমে ড্র করেছে মোহনবাগান। ফলে শুক্রবার সিএফসি ম্যাচের গুরুত্ব বেড়েছে মোহনবাগানের কাছে। যদিও সিএফসি গ্রুপের অন্যতম সহজ প্রতিপক্ষ। এখনও পর্যন্ত মহামেডান স্পোর্টিংয়ের কাছে সাত গোল খেয়েছে তারা, ইউনাইটেড স্পোর্টস দিয়েছে আট গোল। তাই তিন পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্য অনেকটা বাড়িয়ে রাখার সুযোগ এই ম্যাচ থেকে পাচ্ছে মোহনবাগান। তবে এরমধ্যেই কাঁটা হয়ে রয়েছে একদিনের ব্যবধানে ম্যাচ খেলা এবং কালীঘাটের সঙ্গে ড্রয়ের বিষয়টি। টানা ম্যাচ খেলার ধাক্কা সামলানো প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ বাস্তব রায় বলছেন, “কী দল খেলাব তা এখনও ঠিক করিনি। ম‌্যাচের দিন সকালে দেখব কে কেমন অবস্থায় আছে। তারপর প্রথম একাদশ ঠিক করব।” 

[আরও পড়ুন: আয়ারল্যান্ড সিরিজে ফিরতে চলেছেন বুমরাহ, এশিয়া কাপে জুটি শামির সঙ্গে]

 

তবে কালীঘাট ম্যাচের ফল নিয়ে আর ভাবছেন না তিনি। বলছেন, “আমার ছেলেরা চার ম্যাচে ১৪ গোল করেছে। ফলে একটা ম্যাচ ড্র করে চাপে পড়ার কিছু নেই।” এদিকে, সিনিয়র টিমে অনুশীলনে যোগ দিলেন সবুজ-মেরুনের নতুন তারকা সাহাল আবদুল সামাদ। বুধবার সকালেই কলকাতা এসেছেন কেরল ব্লাস্টার্স থেকে এবার মোহনবাগানে যোগ দেওয়া এই মিডফিল্ডার। তবে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেননি তিনি, বসে ছিলেন মাঠের বাইরে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ কলকাতা লিগে- সিএফসি বনাম মোহনবাগান, বারাকপুর
পাঠচক্র বনাম ডালহৌসি 
দুটো ম‌্যাচই দুপুর ৩.০০ থেকে, সরাসরি ইনস্পোর্টস ডট টিভি-তে

[আরও পড়ুন:বিশ্বকাপের সূচি বদলাবে, ভারত-পাক ম্যাচের দিনবদলের জল্পনার মধ্যে ঘোষণা জয় শাহর]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.