Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Tomato

টমেটো বেচেই কোটিপতি! ৪৫ দিনে ৩ কোটি কামালেন এই কৃষক

বিরলগোত্রীয় টমেটো ফলানোর সুফল পেলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৩, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৩, ১৬:৪৬

options
link
টমেটো বেচেই কোটিপতি! ৪৫ দিনে ৩ কোটি কামালেন এই কৃষক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টমেটোর (Tomato) বাজার যে আগুন তা আর আমজনতার কাছে কোনও নতুন খবর নয়। আর এই বাজারেই টমেটো বেচে কোটিপতি হয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের চিত্তোরের এক কৃষক। মাত্র দেড় মাস অর্থাৎ ৪৫ দিনে তাঁর রোজগার হল ৩ কোটি টাকা!

চন্দ্রমৌলি নামের ওই কৃষকের ২২ একর চাষের জমি রয়েছে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরলগোত্রীয় টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান। জুনের শেষে খেতের টমেটোগুলি তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ম্যাজিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মসজিদের ভিতর নাবালিকাকে জোর করে চুমু মৌলবীর! ভিডিও ভাইরাল হতেই উঠল গ্রেপ্তারির দাবি]

কর্ণাটকের কোলার মার্কেটে পরবর্তী মাস দেড়েক সময়ে তিনি বিক্রি করেন ৪০ হাজার বাক্স টমেটো। ১৫ কেজির টমেটো ক্রেটের দাম ছিল ১ হাজার থেকে দেড় হাজার টাকা। সব মিলিয়ে সবশুদ্ধ ৪ কোটি টাকার টমেটো বিক্রি করেন তিনি। কিন্তু ওই ২২ একর জমিতে টমেটো চাষের খরচই প্রায় ১ কোটি টাকা। বিপুল অর্থ বিনিয়োগ করার সুফলও পেয়ে গিয়েছে তিনি। একলপ্তে লাভের অঙ্ক ছুঁয়েছে ৩ কোটির ঘর। স্বাভাবিক ভাবেই বেজায় খুশি চন্দ্রমৌলি।

[আরও পড়ুন: ‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.