Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bangladesh

বিএনপিকে জঙ্গি সংগঠন তকমা দিল কানাডার আদালত, চাপে বাংলাদেশের বিরোধী দল

বিএনপি নেতার আশ্রয়ের আবেদনও খারিজ করে দেয় কোর্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ১২:১৭

options
link
বিএনপিকে জঙ্গি সংগঠন তকমা দিল কানাডার আদালত, চাপে বাংলাদেশের বিরোধী দল zoom

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপিকে জঙ্গি সংগঠন তকমা দিল কানাডার আদালত। শুধু তাই নয়, দলটির এক নেতার রাজনৈতিক আশ্রয়ের আবেদনও খারিজ করে দেয় দেশটির ফেডারেল কোর্ট।

এনিয়ে কানাডার আদালতে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেল খালেদা জিয়ার দল বিএনপি। মহম্মদ জিপসেদ ইবনে হক নামের এক বিএনপি-কর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ করে দেয় দেশটির ফেডারেল কোর্ট। রায়ে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি এমন দলের সঙ্গে যুক্ত, যে সংগঠন বলপ্রয়োগ এবং সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, আগামী বছর বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের আগে ফের ধাক্কা খেল বিএনপির ভাবমূর্তি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মাকে বিবস্ত্র করে নির্যাতন! বাংলাদেশে পুলিশের সামনে ‘আত্মহত্যা’ কিশোরীর]

উল্লেখ্য, গত ১৫ জুন একটি জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তিকালে আদালতের বিচারক বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেন। বিএনপির ওই কর্মী রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করে দেওয়ার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউটি দায়ের করা হয়। বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন মহম্মদ জিপসেদ ইবনে হক। রায়ে আদালত বলে, আবেদনকারী ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ বিএনপিকে এমন একটি সংগঠন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যারা, বলপ্রয়োগ এবং নাশকতায় জড়িত থেকে আওয়ামি লিগ সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। কানাডার অভিবাসন এবং উদ্বাস্তু সুরক্ষা আইন ৩৪ ধারায় আবেদনকারীকে কানাডায় বসবাসের অযোগ্য।

এবার ফেডারেল কোর্টের এই রিভিউয়ের মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়, ২০১৮ সালে মাসুদ রানা ও ২০২২ সালে সেলিম নামে বিএনপির অপর দুই কর্মীর রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা নাকচ করে দেওয়ার বিষয়টি। সেসময়েও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই দুই বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা বাতিল করা হয়। এর আগে ২০১৭ সালে মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মিরপুরের বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর ফেডারেল কোর্টে রিভিউ আবেদনে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া হয়।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নজরদারিতে বাংলাদেশে নির্বাচন, দাবি মর্কিন কংগ্রেসের ১৪ সদস্যের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.