Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
ballot conspiracy case

ব্যালট ষড়যন্ত্র মামলা: সাসপেনশনই চূড়ান্ত! হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা উলুবেড়িয়ার বিডিওর

মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই চূড়ান্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৩, ১৮:৪৩

options
link
ব্যালট ষড়যন্ত্র মামলা: সাসপেনশনই চূড়ান্ত! হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা উলুবেড়িয়ার বিডিওর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যালট পেপার ষড়যন্ত্র মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা উলুবেড়িয়া ১ ব্লকের বিডিওর। ডিভিশন বেঞ্চ মামলাটি ফেরত পাঠাল সিঙ্গল বেঞ্চের কাছেই। তাঁর নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে সিঙ্গল বেঞ্চের বিচারপতিকে আগামী ৩ আগস্ট বিডিও-র আবেদন শুনানির সুপারিশ করেছে ডিভিশন বেঞ্চ।

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান। মনোনয়নপত্র (Bengal Panchayat Election 2023) বিকৃতি ও ব্যালটে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। একাধিক অভিযোগ ছিল তাঁর। তার মধ্যে ছিল, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সিবিআই তদন্তের দাবি জানানো হয়। সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ, হাসপাতালে শিক্ষক-সহ ১০ ছাত্রী]

সেই মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে রিপোর্টে বিডিও, এসডিও ও অনগ্রসর শ্রেণির দপ্তরের এক অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন। তাঁর সুপারিশ, FIR করতে হবে। পাশাপাশি তিনজনকেই সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে। রাজ্যও পদ থেকে বিডিওকে সরিয়ে দেয়। পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিডিও নিলাদ্রিশেখর দে। সেই শুনানিতে এদিন কার্যত ভর্ৎসনার মুখে পড়েন উলুবেড়িয়ার বিডিও। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, রাজ্য় ও সংশ্লিষ্ট বিডিওর আবদনেই সিবিআইয়ের বদলে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে এক সদস্যের কমিটি তদন্ত করে। এখন সেই সুপারিশ মানতে অস্বীকার করছেন কেন? প্রশ্ন ডিভিশন বেঞ্চের।

[আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে! শিশু নিখোঁজের তদন্তে নেমে পাচারচক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.