সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পোশাক নিয়ে নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়লেন একতা কাপুর (Ekta Kapoor)। হাফপ্যান্ট পরেই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন বলিউড প্রযোজক। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষের মুখে জিতেন্দ্রকন্যা।

মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘ড্রিম গার্ল ২’। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবির প্রযোজক একতা। নিজের ছবির জন্য প্রার্থনা করতেই হয়তো সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের ক্যুইন। কিন্তু হিতে হল বিপরীত। পোশাকের জন্য নেটিজেনদের একাংশের রোষানলে পড়লেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: মুক্তি পেতেই ঝড় তুলল ‘জওয়ান’ ছবির জিন্দা বান্দা’! কোন মাইলফলক ছুঁল গানটি?]
“ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত”, “মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে?”, এমন মন্তব্য করা হয়েছে একতার ভিডিওতে। একজন আবার লেখেন, “দর্শন করতে গেছিলেন না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।”

এই প্রথম নয়, এর আগেও পোশাকের জন্য ট্রোলড হয়েছেন একতা। চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস হাজির হয়েছিলেন একতা। গাড়ি থেকে পোশাকটি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেন তিনি। একটু বেশিই সতর্ক ছিলেন। নিজেকে স্বাভাবিক ভাবে মেলে ধরতে পারছিলেন না। আর তা দেখেই নানা রকম মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। “যখন ভাল পোশাকই পরতে পারেন না, তখন এখন আয় করে কী লাভ!”, এমন মন্তব্য করা হয়।
View this post on Instagram