Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Delhi

স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক, এই সন্দেহে বোনের মুখে গুলি করল দিদি!

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তরুণীকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৩, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৩, ১৭:০৬

options
link
স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক, এই সন্দেহে বোনের মুখে গুলি করল দিদি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠছে বোনের, সন্দেহ করতেন দিদি। সেই রাগেই নিজের বোনের মুখে গুলি করে দিলেন তরুণী। গুরুতর আহত হলেও কোনওভাবে বেঁচে যান বোন। রাজধানী দিল্লির (Delhi) শাস্ত্রী পার্কের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোন, দিদি এবং তাঁর স্বামী শাস্ত্রী পার্কের বুলন্দ মসজিদ এলাকার এক বাড়িতেই থাকতেন। সম্প্রতি কয়েকটি ঘটনায় বোন সুমাইলার উপর সন্দেহ হয় দিদি সোনুর (৩০)। তাঁর ধারণা হয়, স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ২০ বছরের সুমাইলার। সেই রাগেই বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদা একটি দেশি বন্দুক নিয়ে বোনের উপর হামলা চালান সোনু। প্রথমে বন্দুকের বাট দিয়ে একের পর এক আঘাত করেন। এর বোনের মুখের উপর গুলি চালিয়ে দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় হাত থাকবে না প্রধান বিচারপতির, আইন আনছে কেন্দ্র]

এই ঘটনায় গুরুতর আহত হলেও কোনওভাবে প্রাণে বেঁচে যান সুমাইলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তরুণী সোনুকে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। 

[আরও পড়ুন: কংগ্রেস বলত ‘হবে’, মোদির আমলে মানুষ বলছে ‘হয়েছে’: নির্মলা সীতারমণ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.