সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান গাইছিলেন নিশ্চিন্তে। জমে উঠেছিল জোনাস ব্রাদার্স দ্য় ট্যুর। কিন্তু হঠাৎই বিপত্তি। নিক জোনাসের প্রায় মুখের উপর উড়ে এল ব্রা! হকচকিয়ে উঠলেন নিক। কিছুক্ষণের জন্য গানও দিলেন থামিয়ে। গোটা কাণ্ডটা নিজের চোখে দেখলেন প্রিয়াঙ্কা চোপড়া! সেই ভিডিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
হ্যাঁ, ঠিক এরকমই ঘটেছে। কনসার্টের মাঝেই নিক জোনাসের প্রায় মুখের সামনে এসে পড়েছিল এক মহিলা ভক্তর ব্রা। যা দেখে প্রিয়াঙ্কা একেবারে চমকে উঠলেন। তবে এরকম ঘটনা প্রথম নয়। এর আগেও বহুবার নিক জোনাসের কনসার্টে এরকম কাণ্ড ঘটিয়েছেন তাঁর ফ্যানরা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘খুনের বিচার চাই’, যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে পিটিশন দাখিল করে জমায়েতের ডাক ঋতুপর্ণার]
মার্কিন পপস্টার হওয়ার সুবাদে এমনিতেই নিকের মহিলা ভক্তের সংখ্যা অগণিত। সেই কনসার্টেও যথারীতি চকোলেট বয় নিকের মহিলা ফ্যানদের উন্মাদনা পৌছেছিল তুঙ্গে। এমন এক সময়ে মজে নিকের উদ্দেশে মঞ্চের সামনে গিয়ে অন্তর্বাস ছুঁড়লেন এক মহিলা। প্রিয়াঙ্কা তখন স্বামীর পারফরম্যান্সে মশগুল। হাতে পানীয়ের গ্লাস নিয়ে গানে মেতেছিলেন। অন্তর্বাস হাতে আসা মাত্রই দেশি গার্ল বিন্দুমাত্র দেরি না করে তা এগিয়ে দেন স্বামীর উদ্দেশে। বুঝুন, কী অনাসৃষ্টি কাণ্ড! পজেসিভ হওয়া তো দূরের কথা স্বামীর মহিলা ভক্তদের এই উন্মাদনা নাকি তাড়িয়ে তাড়িয়ে বেশ উপভোগ করেন তিনি। আর এই মুহূর্তকেই বন্দি করেছে কোনও ফ্যান। এখন যা নেটদুনিয়ায় ভাইরাল।