Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Relationship Rules

আপনার প্রেমিক একাধিক প্রেমে মত্ত? ওপেন রিলেশনশিপ চাইছে না তো? পড়ুন বিশেষজ্ঞর মত

শুধুমাত্র ভাল সময় কাটাতেই আটকে থাকে ওপেন রিলেশনশিপ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৩, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৩, ০৯:৪২

options
link
আপনার প্রেমিক একাধিক প্রেমে মত্ত? ওপেন রিলেশনশিপ চাইছে না তো? পড়ুন বিশেষজ্ঞর মত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, সম্পর্ক, যৌনতা নিয়ে নবপ্রজন্ম এখন নানান এক্সপেরিমেন্ট করে চলেছেন। এই যেমন, ওপেন রিলেশনশিপ ব্যাপারটা এখন খুবই জনপ্রিয়। যা কিনা বহুগামী সম্পর্ককেই মান্যতা দিচ্ছে। কী এই ওপেন রিলেশনশিপ? কেনই বা এই সম্পর্কের দিকে ঝুঁকছে নবপ্রজন্ম?

বিশেষজ্ঞরা বলছেন, ওপেন রিলেশনশিপের অর্থ হল একজনের সঙ্গে প্রেমে থেকেও, অন্য কারও সঙ্গে সম্পর্কে থাকা। কিন্তু প্রথম সঙ্গীর কাছে গোপনীয়তা না রেখে, একেবারেই পরিষ্কার জানিয়ে দেওয়া নতুন সঙ্গীর কথা। তবে ওপেনরিলেশনশিপের আরেকটা দিকও রয়েছে, যেখানে কমিটমেন্টের জোর থাকে না। বরং যেকোনও সময় সঙ্গীর সঙ্গে শুধুমাত্র বন্ধুত্ব রাখার অঙ্গীকার থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বন্ধু চল…! বিচ্ছেদ, অবসাদ, আত্মহত্যা রোধে মোক্ষম অস্ত্র বন্ধুত্ব? বিশ্লেষণে বিশেষজ্ঞরা]

কেন এই ওপেন রিলেশনশিপ?

মনোবিদরা বলছেন, জেট যুগে নবপ্রজন্মের কাছে অনেক অপশন। আর সেই অপশনের জোরেই সম্পর্কে থেকেও একটার উপর ভরসা রাখতে পারছেন তাঁরা। তাই একটা সম্পর্কে জড়িয়ে পড়ার পরও, হাতের মুঠোয় আরেকটা অপশন হিসেবে রাখেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্য়াল মিডিয়ার যুগে এ প্রজন্মের ছেলে মেয়েরা অনিশ্চয়তায় ভোগেন বেশি। শুধু তাই নয়, নানা ডেটিং অ্য়াপের হাতছানিতে খুব সহজেই জুটে যায় প্রেমিক ও প্রেমিকা। ওপেন রিলেশনশিপেই সহজে পেয়ে যাওয়া যায় প্রেম, সম্পর্ক ও যৌনতা। তবে সব সময় কিন্তু এই সম্পর্ক যৌনতায় মোড়া হয় না। অনেক সময়ই একই চিন্তাভাবনা, রুচির মানুষকে খুঁজে পেলে, শুধুমাত্র ভাল সময় কাটাতেই আটকে থাকে ওপেন রিলেশনশিপ।

[আরও পড়ুন: সকলেই বন্ধু নন! কীভাবে বুঝবেন আপনার আসল বন্ধু কে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.