Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

Ravichandran Ashwin: বিশ্বকাপে সুযোগ পাবেন? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অশ্বিন!

অশ্বিনকে নিয়ে মাঠে নামবেন রোহিত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৩, ১৬:৫৫

options
link
Ravichandran Ashwin: বিশ্বকাপে সুযোগ পাবেন? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অশ্বিন! zoom
বিশ্বকাপে সুযোগ পাবেন অশ্বিন? আলোচনা তুঙ্গে। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে স্পিনারদের ভিড়। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিজের জায়গা অনেক আগেই সুরক্ষিত করে রেখেছেন। সঙ্গে রয়েছেন তিন স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁদের ভিড়ে কি আদৌ আসন্ন বিশ্বকাপের ( ICC ODI World Cup 2023) দলে জায়গা করে নিতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অফ স্পিনার। স্পষ্ট জানিয়ে দিলেন যে, তিনি এই ইস্যু নিয়ে ভাবতেই চাইছেন না! ‘

প্রশ্ন শুনে একরাশ ক্ষোভের সঙ্গে অশ্বিন বলেন, “আমি এভাবে কোনও জিনিস নিয়ে ভাবি না, কারণ দলগঠন তৈরি করাটা আমার কাজ নয়। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি যেটা আমার হাতে নেই সেসব নিয়ে আমি ভাবব না। আমি জীবন ও ক্রিকেট নিয়ে বর্তমানে ভাল জায়গায় আছি এবং আমি নেগেটিভিটিকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কীভাবে অনলাইনে কাটবেন কাপ যুদ্ধের টিকিট? বিস্তারিত জেনে নিন]

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার অশ্বিনকে ৫০ ওভারের ক্রিকেটে দেখা গিয়েছিল। সেবার প্রোটিয়াস সফরে কোনও ফরম্যাটেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অশ্বিন। তবে বিশ্বকাপে তিনি শেষ পর্যন্ত সুযোগ না পেলেও, রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাতে ট্রফি দেখতে চান অশ্বিন।

[আরও পড়ুন: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন বিরাট? চলে এল বড় আপডেট]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.