Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Kakdwip

দশম শ্রেণির ছাত্রকে ব়্যাগিং! আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার সিনিয়র

১৬ জুলাই মৃত্যু হয় কাকদ্বীপের বাসিন্দা ওই ছাত্রের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৩, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৩, ১৪:২৮

options
link
দশম শ্রেণির ছাত্রকে ব়্যাগিং! আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার সিনিয়র zoom
ছবি: প্রতীকী

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কাকদ্বীপে দশম শ্রেণির ছাত্রের আত্মহ্ত্যার ঘটনায় গ্রেপ্তার একাদশ শ্রেণির পড়ুয়া। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার ধারায় মামলা করা হচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার আদালতে তোলা হবে তাকে।

ঘটনার সূত্রপাত গত ১৬ জুলাই। ওইদিন কাকদ্বীপের বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যা করে। কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র ছিল সে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁর একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক সিনিয়রের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য জোর করা হচ্ছে মৃত ছাত্রকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই আত্মঘাতী হয় সে। তবে বিষয়টা বুঝতেও পারেননি বাবা-মা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বড়দেবীর ময়না কাঠের পুজো, শারদোৎসবের সূচনা কোচবিহারে]

ছাত্রের মৃত্যুর পর বন্ধুরা মৃতের বাবা-মাকে সেই ভাইরাল ভিডিও দেখায়। এরপর ন্যায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মৃতার মা। কিন্তু কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এসবের মাঝেই যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তারপরই ছেলের মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন ওই ছাত্রের মা-বাবা। তাঁদের অভিযোগ, ওই ছাত্রকে অপমান করা হয়েছিল। যার জেরে অবসাদে ভুগতে শুরু করে। যার পরিণতি আত্মহত্যা। মৃতের মায়ের আরজি, তদন্ত হোক তাঁর ছেলের মৃত্যুর। সেই ঘটনায় কাকদ্বীপের বাড়ি থেকে একাদশ শ্রেণির ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: শক্তিগড়ে শুটআউট, দোকান খুলতেই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.